২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

রাজশাহীতে ৮ বছরের শিশুকে অপহরণের পর ধর্ষণ ও হত্যা

জাগো ডেস্ক
প্রকাশিত: সোমবার, ০৩ জুলাই ২০২৩

রাজশাহী নগরীতে ৮ বছরের এক মেয়েশিশুকে অপহরণের পর ধর্ষণ করে হত্যা করা হয়েছে।

সোমবার সকালে নগরীর ছোটবন গ্রাম এলাকার খোরশেদের মোড়ের এক পুকুর থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়।

এর আগে ভোর সাড়ে ৪টায় নাটোর জেলা থেকে অপহরণ করার অভিযোগে পলাশকে আটক করে পুলিশ।

নিহত শিশুর নাম আনিকা (৮)। সে নগরীর নওদাপাড়া এলাকার আজিম উদ্দিনের মেয়ে।

রাজশাহী মহানগর পুলিশের শাহ মখদুম থানার উপপুলিশ কমিশনার নূর আলম বলেন, শনিবার সন্ধ্যার দিকে শিশুটিকে ঈদ সালামি দেওয়ার নাম করে অপহরণ করে নগরীর বড় বনগ্রাম এলাকার শাহিনের পুত্র পলাশ।

তিনি আরও বলেন যে এ ঘটনায় সেই দিনই শিশুটির বাবা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। ঘটনার তদন্তে নগরীর বড় বনগ্রাম পলাশের সম্পৃক্ততার তথ্য পাওয়া যায়। ভোর ৪টার দিকে নাটোর থেকে তাকে আটক করে পুলিশ।

নূর আলম বলেন, পলাশ জানায় যে মুক্তিপণের টাকা না দেওয়ায় শিশু আনিকাকে হত্যা করে লাশ পুকুরে ফেলে রাখা হয়েছে।

সোমবার সকালে নগরীর ছোটবনগ্রাম খোরশেদের মোড়ের একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়। লাশ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর আইনি পদক্ষেপ শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এই ঘটনায় শিশুটির পরিবারের পক্ষ থেকে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

ফটো কার্ড প্রিভিউ
সোমবার, ০৩ জুলাই ২০২৩

রাজশাহীতে ৮ বছরের শিশুকে অপহরণের পর ধর্ষণ ও হত্যা

লিংক কপি হয়েছে!