২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন তামিম

জাগো ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ০৬ জুলাই ২০২৩

আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডের আগে শতভাগ ফিট না হয়েই খেলার সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন তামিম। গতকাল সে ম্যাচে তিনি খেলেছেনও যাতে বৃষ্টি আইনে হেরেছে বাংলাদেশ। পুরোপুরি ফিট না থাকায় ব্যাট হাতে মাত্র ১৩ রান করেই আউট হয়েছেন তিনি। এদিকে অধিনায়কের এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ ছিলেন বিসিবি সভাপতি এবং কোচ। এসব নিয়েই দেশসেরা ওপেনারের আলোচনা-সমালোচনায় সরগরম ছিল দেশের ক্রিকেটাঙ্গন। এর মাঝে গতকাল রাতেই টাইগার অধিনায়ক জানিয়েছিলেন আজ দুপুর ১২ টায় সংবাদ সম্মেলন করবেন তিনি। আর গণমাধ্যমের মুখোমুখি হয়ে কান্নাভেজা চোখে আজ তিনি জানিয়েছেন,  আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের যাচ্ছেন তিনি।

আজ দুপুর ১ টা ১৫ মিনিটেই নির্ধারিত হটেলে পৌছান তামিম। শুরু থেকেই দেখা যায় তাঁর চোখে পানি। মিনিট দশেক পর কথা শুরু করেই তামিম জানান, গতকাল আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে ম্যাচটিই ছিল আন্তর্জাতিক ক্রিকেটে আমার শেষ ম্যাচ। এ সময় বারবার কান্নায় ভেঙে পড়েন তিনি।

তামিম শুরুতেই বলেন, নরম্যালি এমন সময়ে যে কোনো ক্রিকেটারই স্পিচ লিখে নিয়ে আসে, কিন্তু এমন কিছু আমি করিনি। খুব দ্রুতই শেষ করবো আমি।

ফটো কার্ড প্রিভিউ
বৃহস্পতিবার, ০৬ জুলাই ২০২৩

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন তামিম

লিংক কপি হয়েছে!