২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

ঝালকাঠিতে ১০টি যুব সংগঠনের মধ্যে অনুদানের চেক বিতরণ

জাগো ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ১৮ জুলাই ২০২৩

জেলায় আজ যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের যুব কল্যাণ তহবিল থেকে ১০টি যুব সংগঠনের মধ্যে চার লাখ ১০ হাজার টাকার অনুদানের চেক প্রদান করা হয়।
আজ মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রুহুল আমীন।
জেলায় যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক কে. এম. নুরুদ্দিনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. এনামুল হক।
অনুষ্ঠানে একটি যুব সংগঠনকে ৫০ হাজার টাকা এবং এবং বাকি নয়টি সংগঠনের প্রত্যেকটিকে ৪০ হাজার টাকার চেক প্রদান করা হয়।
যে দশটি সংগঠনের মধ্যে চেক বিতরণ করা হয়েছে সেগুলো হলো- মাতৃমঙ্গল মহিলা সংস্থা নলছিটি, সালমা যুব সংস্থা ও শিল্পী গোষ্ঠি রাজাপুর, যুব সততা সমবায় সমিতি ঝালকাঠি, দেশবাংলা ফাউন্ডেশন ঝালকাঠি, বঙ্গবন্ধু আদর্শ যুব ক্লাব ও পাঠাগার ঝালকাঠি, তারুণ্যের শক্তি যুব কল্যান সংস্থা ঝালকাঠি, কবি সুফিয়া কামাল যুব সংঘ ও গ্রন্থাগার ঝালকাঠি, কাঠালিয়া যুব নারী কল্যান সংস্থা কাঠালিয়া, প্রবাহ ক্লাব ও পাঠাগার কাঠালিয়া, যুব সামাজিক আন্দোলন কাঠালিয়া।

ফটো কার্ড প্রিভিউ
মঙ্গলবার, ১৮ জুলাই ২০২৩

ঝালকাঠিতে ১০টি যুব সংগঠনের মধ্যে অনুদানের চেক বিতরণ

লিংক কপি হয়েছে!