২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

ময়মনসিংহে ভাতিজীর হাতে ফুফু খুন ; আটক- ২

জাগো ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ জুলাই ২০২৩


নজরুল ইসলাম জুয়েল, ময়মনসিংহে
গত ১৯ জুলাই রাতে ময়মনসিংহ জেলার কোতোয়ালী মডেল থানাধীন ৭নং চর নিলক্ষীয়া ইউনিয়নের বিজয় নগর এলাকার নিহত নুরুন্নাহ (৪০) এর হত‍্যা মামলার দুই আসামীকে গ্রেফতার করেছে কোতোয়ালি মডেল থানার পুলিশ । এর রক্তাক্ত মৃত দেহ উদ্ধার করা হয়।

জেলা পুলিশ সুপার এর দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল শাহিনুর রহমান ফকির শাহীন ও কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন ।

কোতোয়ালী মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ ফারুক হোসেন, এসআই (নিঃ) নিরসম নাগ, এসআই (নিঃ) আনোয়ার হোসেন, এসআই (নিঃ) মনিরুজ্জামান, এএসআই (নিঃ) সুজন চন্দ্র সাহা সহ একটি টিম অত্র থানা এলাকাসহ ময়মনসিংহ জেলার তারাকান্দা থানাধীন বিশকা এলাকায় সাড়াশি অভিযান পরিচালনা করে হত্যা কান্ডের ঘটনায় জড়িত অন্যতম আসামী ১। মারুফা (২০), স্বামী-মানিক, মাতা- ময়মুনা, মোঃ মানিক (২৩), পিতা-মোঃ সাহেব আলী, মাতা- মোছাঃ আসমা, উভয় সাং- চর নিলক্ষীয়া বিজয় নগর, থানা- কোতোয়ালী, স্থায়ী-নন্দীগ্রাম কলতাপাড়া, থানা- গৌরীপুর, জেলা- ময়মনসিংহদ্বয়কে গ্রেফতার করা হয় এবং হত্যাকান্ডে ব্যবহৃত একটি ধারালো দা উদ্ধার করে। আজ
বৃহস্পতিবার দুপুরে ময়মনসিং কোতোয়ালি থানায় পেস ব্রিফিং এ সদর সার্কেল শাহিনুর রহমান ফকির শাহীন জানান, মামলার ভিকটিম নুরুন্নাহার (৪০) গ্রেফতারকৃত আসামী মারুফা (২০) এর সহোদর ফুফু । আসামী মারুফা (২০) এর পিতা মৃত্যুর পর তাহার মাতা তাহাদের বাড়ীতে থাকিয়া বসবাস করিতে থাকে । পরবর্তীতে আসামী মারুফা (২০) এর মাতা – বিবাহ করার পর হইতে তাহাদের মধ্যে পারিবারিক কহল সৃষ্টি হয় এবং মামলার ভিকটিম নুরুন্নাহার (৪০) সহ পরিবারের অন্যান্য লোকজন আসামী মারুফা (২০) এর মাতা ময়মুনাকে বাড়ী থেকে বের করিয়া দেয়ার চেষ্টা করে । উক্ত ঘটনার জের ধরিয়া ইং ১৯ জুলাই রাতে ময়মনসিংহ জেলার কোতোয়ালী মডেল মানাধীন চর নিলক্ষীয়া বিজয় নগর এলাকার ময়মুনা এর বসত ঘরের ভিতর ধৃত আসামীদ্বয়সহ ময়মুনা (৪৫) এর সহিত নুরুন্নাহার এর কথা কাটাকাটি হলে আসামী মারুফা (২০) এর স্বামী ২ মো: মানিক (২৩) ও মাতা আসামী ৩ ময়মুনা (৪৫) নূরুন্নাহার কে জাবরাইয়া ধরিয়া রাখিলে আসামী মারুফা (২০) বসত ঘরে থাকা একটি ধারালো দা দিয়া বুকের বাম পাশে আঘাত করিলে ভিকটিম নুরুন্নাহার (৪০) ঘটনাস্থলে মৃত্যু বরণ করেন ।

এ ঘটনায় কোতোয়ালী মডেল থানায় লুৎফর রহমান বাদী হয়ে মামলা করে (মামলা নং-৭৪, ধারা- ৩০২/৩৪ )

ফটো কার্ড প্রিভিউ
বৃহস্পতিবার, ২০ জুলাই ২০২৩

ময়মনসিংহে ভাতিজীর হাতে ফুফু খুন ; আটক- ২

লিংক কপি হয়েছে!