২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

ইয়ুথ আর্মি ফর চেঞ্জ-এর উদ্যোগে অনুষ্ঠিত হল প্রজেক্ট ‘এডুকেশন ফর অল”

জাগো ডেস্ক
প্রকাশিত: শনিবার, ২২ জুলাই ২০২৩

ইয়ূথ আর্মি ফর চেঞ্জ এর উদ্যোগে প্রিয়ফুল শিক্ষালয়ে ৪৫ জন শিশুদের নিয়ে আয়োজিত হয়েছে ইভেন্ট ‘এডুকেশন ফর অল’।

ইভেন্টিতে শিশুদের জন্য উপহারস্বরূপ শিক্ষামূলক উপহার প্রদানের পাশাপাশি আরও কর্মসূচী পরিচালনা করা হয়েছে।

ইভেন্ট সম্পর্কে ইয়ূথ আর্মি ফর চেঞ্জ এর পরিচালক এস এম সামমাম সাকতি ইবনে সাহাদাত বলেন, সর্বোপরি শিক্ষা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। আমরা চাই ২০৩০ সালের মধ্যে শতভাগ শিক্ষিত জনগোষ্ঠী তৈরী করতে। সেই প্রয়াসে বাংলাদেশসহ প্রায় ১৭টি দেশে আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করে যাচ্ছি।

একই প্রসঙ্গে সংস্থাটর কান্ট্রি ডাইরেক্টর সাহাদাত হোসেন নাইম বলেন, তরুণদেরকে দেশ ও জাতির সেবা করার উদ্দ্যশে তৈরী করাই মূলত আমাদের কাজ। আমরা চাই যারা অর্থাভাবে পড়াশোনা চালিয়ে যেতে পারছে না তাদের বিনামূল্যে শিক্ষা নিশ্চিত করার ব্যবস্থা করা।

উল্লেখ্য, ইয়ূথ আর্মি ফর চেঞ্জ শিক্ষা নিশ্চিতকরণের পাশাপাশি ক্ষুধামুক্তি, পরিবেশ উন্নয়নের পাশাপাশি ১৭ টি এসডিজি সেক্টর নিয়ে বিশ্বের প্রায় ১৭ টি দেশে তাদের সচেতনতামুলক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে।

ফটো কার্ড প্রিভিউ
শনিবার, ২২ জুলাই ২০২৩

ইয়ুথ আর্মি ফর চেঞ্জ-এর উদ্যোগে অনুষ্ঠিত হল প্রজেক্ট ‘এডুকেশন ফর অল”

লিংক কপি হয়েছে!