নেত্রকোনার দুর্গাপুরে পালিত হয়েছে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী।
এ উপলক্ষে বৃহস্পতিবার (২৭ জুলাই) সকালে পতাকা উত্তোলন ও পৌর এলাকার প্রধান সড়কগুলোতে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। পরে উপজেলা আওয়ামিলীগ কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলামের সঞ্চালনায় ও আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. শফিকুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন-উপজেলা আওয়ামীলীগের সভাপতি উসমান গনি তালুকদার,সাধারণ সম্পাদক মো. সফিকুল ইসলাম সফিক,উপজেলা যুবলীগের সভাপতি আব্দুল হান্নান,সহ:সভাপতি পাভেল চৌধুরী,আওয়ামীলীগ নেতা এমদাদুল হক খান,শ.ম জয়নাল আবেদীন,আওয়ামী লীগ নেতা বিপ্লব মজুমদার,কামাল পাশা প্রমুখ।
