২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

এসএসসি ও সমমানের ফল প্রকাশ, দেখবেন যেভাবে

জাগো ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ২৮ জুলাই ২০২৩

সারাদেশে চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও সমমানের পরীক্ষার ফলাফলের পরিসংখ্যান প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করা হয়েছে।

শুক্রবার সকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এসএসসি ও সমমানের পরীক্ষার সম্মিলিত ফলাফলের পরিসংখ্যান হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

পরে ১১টি শিক্ষা বোডের মধ্যে নয়টি সাধারণ, একটি মাদ্রাসা ও একটি কারিগরি বোর্ডের চেয়ারম্যানরা প্রধানমন্ত্রীর কাছে নিজ নিজ বোর্ডের ফলাফলের পরিসংখ্যান হস্তান্তর করেন।

প্রধানমন্ত্রী এসএসসি ও এর সমমানের পরীক্ষা-২০২৩-এর ফল প্রকাশ করেছেন।

শিক্ষার্থীরা www.educationboardresults.gov.bd -এ প্রবেশ করে তাদের রোল এবং রেজিস্ট্রেশন নম্বর দিয়ে নিজের ফলাফল দেখতে পারবে।

এছাড়াও, তারা 16222 নম্বরে একটি এসএমএস পাঠিয়েও ফলাফল পেতে পারে। সেক্ষেত্রে তাদেরমোবাইল ফোনের মেসেজ অপশনে এসএসসি<>শিক্ষা বোর্ডের নামের প্রথম তিনটি অক্ষর<>রোল নম্বর<>পরীক্ষার বছর টাইপ করে 16222 নম্বরে পাঠাতে হবে।

উদাহরণস্বরূপ, একজন শিক্ষার্থীকে SSC<>DHA<>ROLL<>YEAR লিখতে হবে। বার্তার উত্তরে ফলাফল পাঠানো হবে।

২০২৩ সালে ১১টি শিক্ষা বোর্ডের অধীনে প্রায় ২০ লাখ ৭৮ হাজার ২১৬ জন শিক্ষার্থী এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিয়েছিল। এর মধ্যে ছাত্র ১০ লাখ ২৪ হাজার ৯৮০ জন এবং ১০ লাখ ৫৩ হাজার ২৪৬ জন মেয়ে শিক্ষার্থী।

চলতি বছরের ৩ এপ্রিল থেকে ২৩ মে পর্যন্ত তত্ত্বীয় পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল৷

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা সচিব সুলেমান খানের সঞ্চালনায় অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী দীপু মনি ও উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বক্তব্য দেন।

ফটো কার্ড প্রিভিউ
শুক্রবার, ২৮ জুলাই ২০২৩

এসএসসি ও সমমানের ফল প্রকাশ, দেখবেন যেভাবে

লিংক কপি হয়েছে!