২০ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

মুরাদনগরে পিকআপ বোঝাই গাঁজাসহ চালক আটক

জাগো ডেস্ক
প্রকাশিত: সোমবার, ৩১ জুলাই ২০২৩

কুমিল্লার মুরাদনগর উপজেলায় ৩৫ কেজি গাজাঁ বোঝাই পিকআপ গাড়ীসহ চালককে আটক করেছে পুলিশ। গতকাল রবিবার বিকেলে উপজেলার চাপিতলা ইউনিয়নের চাপিতলা-বিষ্ণপুর সড়কের চাপিতলা মা-বাবা বিক্সসর সামনে থেকে আটক করে বাঙ্গরা বাজার থানা পুলিশ।
আটককৃত গাড়ি চালক মনির হোসেন (৩৬) বি-বাড়িয়া জেলার কসবা থানার নোয়াপাড়া গ্রামের আব্দরি রহমানের ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, জেলার বাঙ্গরা বাজার থানাধীন রাজা চাপিতলা হইতে চাপিতলা-বিষ্ণপুর সড়ক হয়ে একটি মাদকের চালান যাচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বাঙ্গরা বাজার থানার এসআই ওবায়দুলের নেতৃত্বে এক দল পুলিশ চাপিতলা-বিষ্ণপুর সড়কের চাপিতলা মা-বাবা বিক্সস’র সামনে চেকপোষ্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশী চালায়। এ সময় নীল হলুদ রং এর (চট্ট-মেট্টোনং ১১-২৫২৪) নাম্বারেরগাড়িটি তল্লাশী চালিয়ে ৩৫ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং চালককে আটক করা হয়। এ বিষয়ে বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রিয়াজ উদ্দিন চৌধুরী বলেন, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬ (১) সারণীর ১৯ (গ)/৪১/৩৮ একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতকে আজ সোমবার সকালে কুমিল্লা আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

ফটো কার্ড প্রিভিউ
সোমবার, ৩১ জুলাই ২০২৩

মুরাদনগরে পিকআপ বোঝাই গাঁজাসহ চালক আটক

লিংক কপি হয়েছে!