২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে পুলিশের সচেতনতামূলক প্রচারণা

জাগো ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ০১ আগস্ট ২০২৩

ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানায় বিদ্যালয়, মহাবিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে নারীর অধিকার ও বিভিন্ন নারী সচেতনতা মূলক প্রচারণা করেন রুহিয়া থানার অফিসার ইনচার্জ সোহেল রানা। বিভিন্ন বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে এমন সচেতনতামূলক প্রচারণা করেন।

এসময় অফিসার ইনচার্জ সোহেলরানা উঠতি বয়সের শিক্ষার্থিদের মাদকের কুফল সম্পর্কে সচেতন করেন। মাদকাসক্ত ব্যক্তির পক্ষে সবকিছু করা সম্ভব। নেশাগ্রস্ত অবস্থায় তার বিবেক কাজ করেনা। সে তখন পশুর সমান হয়ে যায়।

বাল্যবিবাহ সম্পর্কে বলেন, বালবিবাহ একটি সামাজিক ব্যধি ও রাষ্ট্রের অন্তরায়। বাল্যবিবাহ দুটি জীবন ও পরিবারকে হুমকির দিকে ঠেলে দেয়। একটি পূর্নবয়স্ক ও স্বাস্থবান মা-ই পারে একটা সুস্থ সন্তান উপহার দিতে।

ইভটিজিং সম্পর্কে অফিসার ইনচার্জ বলেন, আমরা সবসময় ইভটিজিং এর প্রতিরোধ করি। বিদ্যালয় আসা যাওয়া ছাড়াও অন্য যে কোন জায়গায় কোন ছাত্রী যদি নির্যাতনের শিকার হলে আমরা খবর পেলেই তাত্ক্ষণিক ব্যবস্থা নিব।

এসময় তিনি ছাত্রীদের সাথে বিভিন্ন বিষয়ে কথা বলেন। বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা দেন। তাদেরকে প্রতিবাদী হয়ে উঠার আহ্বান জানান। নিজের অধিকার সম্পর্কে সচেতন করেন। শিক্ষার্থিদের মধ্যে এমন সচেতনতামূলক প্রচারোন চলমান থাকবে বলে জানান ওসি।

ফটো কার্ড প্রিভিউ
মঙ্গলবার, ০১ আগস্ট ২০২৩

ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে পুলিশের সচেতনতামূলক প্রচারণা

লিংক কপি হয়েছে!