২২ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

ফরিদপুরের নগরকান্দায় ডাকাত দলের পাঁচ সদস্য আটক

জাগো ডেস্ক
প্রকাশিত: বুধবার, ০২ আগস্ট ২০২৩

ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়া ইউনিয়ন এলাকার একটি ইট ভাটার সংলগ্ন এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে মঙ্গলবার রাত আনুমানিক ২ ঘটিকায় ডাকাত দলের সক্রিয় পাঁচ (০৫) সদস্যকে গ্রেফতার করে নগরকান্দা থানা পুলিশ। এসময় তাদের সঙ্গে থাকা ডাকাতির সরঞ্জামও উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামিরা হলেন- রায়েব আলী সর্দার (৪০), ইয়ার আলী সর্দার (৩৫), উভয় পিতা- মোজাম সরদার, সাং- হাসনহাটি, সবুর মীর (২৮), পিতা – হায়দার মীর, সাং- ছাগলদী, জামিল (৪০), পিতা- মৃত নাজমুল, সাং- দেলবাড়ীয়া, মান্দার মুন্সী (২৮), পিতা-আতর আলী মুন্সী, সর্ব থানা- নগরকান্দা, জেলা- ফরিদপুর।

আসামীদেরকে ৩ টায় আদালতে প্রেরণ করা হয়েছে।
নগরকান্দা থানার অফিসার ইনচার্জ মোঃ মিরাজ হোসেন বলেন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদের কে আটক করা হয়েছে মামলা রুজু করা পর আসামীদের ফরিদপুর কোর্টে প্রেরন করা হয়েছে।

ফটো কার্ড প্রিভিউ
বুধবার, ০২ আগস্ট ২০২৩

ফরিদপুরের নগরকান্দায় ডাকাত দলের পাঁচ সদস্য আটক

লিংক কপি হয়েছে!