২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

বিভিন্ন রোগ ও অবস্থায় খাদ্য পরামর্শক বিষয়ক বইটির মোড়ক উম্মোচন অনুষ্ঠিত

জাগো ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ০৩ আগস্ট ২০২৩

আজ বৃহস্পতিবার (৩ আগস্ট) বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সেন্টার ফর গ্লোবাল হেলথ রিসার্চ, খাদ্য ও পুষ্টি বিভাগ— বারডেম ও ন্যাশনাল হেলথকেয়ার নেটওয়ার্ক এর যৌথ উদ্যোগে রচিত “বিভিন্ন রোগ ও অবস্থায় খাদ্য পরামর্শক বিষয়ক বইটির মোড়ক উম্মোচন করা হয়েছে।

বইটি স্বাস্থ্যকর্মীদের পাশাপাশি রোগী ও সাধারণ মানুষদের কাছে খাদ্য গ্রহণ বিষয়ক একটি গাইড হিসাবে বিশেষভাবে উপযোগী। দেশব্যাপী সমিতির সকল কেন্দ্রের পাশাপাশি অনলাইন অ্যাপেও বইটি পাওয়া যাবে।

মোড়ক উম্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল ডায়াবেটিস ফেডারেশন এর প্রেসিডেন্ট অধ্যাপক আকতার হোসেন, বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি জাতীয় অধ্যাপক এ কে আজাদ খান সহ সমিতির ঊর্ধ্বতন কর্মকর্তা, চিকিৎসক ও পুষ্টিবিদগণ।

ফটো কার্ড প্রিভিউ
বৃহস্পতিবার, ০৩ আগস্ট ২০২৩

বিভিন্ন রোগ ও অবস্থায় খাদ্য পরামর্শক বিষয়ক বইটির মোড়ক উম্মোচন অনুষ্ঠিত

লিংক কপি হয়েছে!