নজরুল ইসলাম জুয়েল, ময়মনসিংহঃ ময়মনসিংহ জেলা প্রশাসন ও বিভাগীয় বন বিভাগের আয়োজনে বিভাগীয় বৃক্ষ মেলা ২০২৩ এর উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি ।
আজ ৩ আগষ্ট বৃহস্পতিবার বিভাগীয় বৃক্ষমেলা উপলক্ষ্যে সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে টাউন হল প্রাঙ্গণে গিয়ে শেষ হয় ।
এরপর আয়োজিত আলোচনা অনুষ্ঠানে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া এরা সভাপতিতে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন গৌরীপুর উপজেলার সংসদ সদস্য নাজিমুদ্দিন আহমেদ এমপি, ময়মনসিংহ সিটি কর্পোরেশন মেয়র মো. ইকরামুল হক টিটু , ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি দেবদাশ ভট্টাচার্য, ময়মনসিংহ জেলা প্রশাসক মোঃ মোস্তাফিজার রহমান, পুলিশ সুপার মাসুম আহমেদ ভূঞা, , পরিবেশ অধিদপ্তরের পরিচালক দিলরুবা আহমেদ, বিভাগীয় বন কর্মকর্তা আব্দুল ওয়াদুদ প্রমূখ । আলোচনা শেষে টাউনহল প্রাঙ্গণে বৃক্ষ মেলা উপলক্ষ্যে ১৫ দিন ব্যাপী ময়মনসিংহ বিভাগীয় বৃক্ষ মেলার স্টল পরিদর্শন করেন মন্ত্রী সহ অন্যান্য অতিথি বৃন্দ ।