২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

ময়মনসিংহে চাঞ্চল্যকর হত্যার ঘটনায় মূল হোতা সুমনকে চার ঘণ্টার মধ্যে গ্রেফতার করলো ডিবি পুলিশ 

জাগো ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ০৩ আগস্ট ২০২৩
নজরুল ইসলাম জুয়েল, ময়মনসিংহঃ গত ২ আগস্ট  খ্রিঃ তারিখ ফুলবাড়ীয়া থানাধীন দেওখোলা বাজার হাসপাতাল রোড়ে সকাল ১০.১৫ ঘটিকা হইতে ১০.৩০ ঘটিকা সময় মোঃ সুমন (১৭), পিতা-হাবিবুর রহমান হবি, মাতা-আয়েশা খাতুন, সাং-টেকিপাড়া, থানা-ফুলবাড়ীয়া, জেলা-ময়মনসিংহ এর সাথে মেয়েদেরকে ইভটিজিং করা সংক্রান্ত বিষয় নিয়ে ১। সাঈদ (১৭), পিতা-মোঃ আবু তাহের সাং-দেওখোলা, ২। শ্রাবণ (১৭), পিতাঃ ইদ্রিস আলী,সাং-শুভ রিয়া, দেওখোলা বাজার, ফুলবাড়ীয়াদ্বয়কে চাকু দ্বারা আঘাত করিলে গুরুতর আহত হইতে স্থানীয় লোকজন তাহাদের উদ্ধার করিয়া ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পরবর্তীতে সাঈদ (১৭), পিতা-মোঃ আবু তাহের সাং-দেওখোলা, থানা-ফুলবাড়ীয়া, জেলা-ময়মনসিংহ এর শারীরিক অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজে প্রেরণ করা হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন সন্ধ্যা ১৯.০০ ঘটিকার সময় কর্তব্যরত চিকিৎসক সাঈদ (১৭) কে মৃত ঘোষনা করেন। পুলিশ সুপার,ময়মনসিংহ নির্দেশে জেলা গোয়েন্দা শাখা,ময়মনসিংহ হত্যাকারীকে গ্রেফতারের জন্য এসআই(নিঃ) পরিমল চন্দ্র সরকার পিপিএম সংগীয় অফিসার ফোর্সসহ অভিযান পরিচালনা করে উক্ত সাইদ হত্যার ঘটনা ও শ্রাবণ (১৭) কে গুরুতর আহত করার মূল হোতা মোঃ সুমন (১৭), পিতা-হাবিবুর রহমান হবি, মাতা-আয়েশা খাতুন, সাং-টেকিপাড়া, থানা-ফুলবাড়ীয়া, দ্রুত আটক করা হয়েছে। উক্ত ঘটনায় ফুলবাড়ীয়া থানার মামলা নং-০২, তারিখ-০৩/০৮/২০২৩ খ্রিঃ, ধারা-১৪৩/৩৪১/৩২৬/৩০৭/৩০২/৩৪ পেনাল কোড রুজু হয়েছে। ঘটনায় জড়িত অপরাপর আসামীদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত আছে।

ফটো কার্ড প্রিভিউ
বৃহস্পতিবার, ০৩ আগস্ট ২০২৩

ময়মনসিংহে চাঞ্চল্যকর হত্যার ঘটনায় মূল হোতা সুমনকে চার ঘণ্টার মধ্যে গ্রেফতার করলো ডিবি পুলিশ 

লিংক কপি হয়েছে!