২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

জিআই পণ্যের স্বীকৃতি পেল নাটোরের ‘কাঁচাগোল্লা’

জাগো ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ আগস্ট ২০২৩

দেশের ১৭ তম জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেল নাটোরের ঐতিহ্যবাহী মিষ্টি ‘কাঁচাগোল্লা’।

নাটোরের জেলা প্রশাসক আবু নাছের ভূঞাঁ জানান, শিল্প মন্ত্রণালয়ের পেটেন্ট, শিল্প নকশা ও ট্রেড মার্ক অধিদপ্তরের মহাপরিচালক খোন্দকার মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রায় আড়াইশ’ বছরের ঐতিহ্যবাহী কাঁচাগোল্লার বিকৃতি ঠেকাতে এবং এর ভৌগলিক উদ্ভাবন স্থানের স্বীকৃতি চেয়ে চলতি বছরের ৩০ মার্চ মাসে আবেদন করেছিলো নাটোরের জেলা প্রশাসন।

বিষয়টি যাচাই-বাছাই শেষে ১৭তম ভৌগলিক নির্দেশক পণ্য হিসাবে স্বীকৃতি দেওয়া হয় ছানার তৈরি নাটোরের কাঁচাগোল্লাকে।

ফটো কার্ড প্রিভিউ
বৃহস্পতিবার, ১০ আগস্ট ২০২৩

জিআই পণ্যের স্বীকৃতি পেল নাটোরের ‘কাঁচাগোল্লা’

লিংক কপি হয়েছে!