২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

জাতির পিতার প্রতিকৃতিতে মসিক মেয়রের পুষ্পস্তবক অর্পণ

জাগো ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ১৫ আগস্ট ২০২৩

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এঁর ৪৮ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আজ সকাল সাড়ে ৭ টায় সার্কিট হাউজ সংলগ্ন “ময়মনসিংহে বঙ্গবন্ধু” ম্যুরালে বিনম্র শ্রদ্ধায় পুষ্পস্তবক অর্পণ করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু মহোদয়।

এ সময় প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইউসুফ আলী, প্যানেল মেয়র ০৩ সামীমা আক্তার ও অন্যান্য কাউন্সিলরবৃন্দ, প্রধান প্রকৌশলী মোঃ রফিকুল ইসলাম মিঞা, প্রধান ভাণ্ডার ও ক্রয় কর্মকর্তা মোঃ বুলবুল আহমেদ, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এইচ কে দেবনাথ, প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা অসীম সাহা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ জহুরুল হক ও অন্যান্য প্রকৌশলীবৃন্দ, নগর পরিকল্পনাবিদ মানস বিশ্বাস, সহকারী সচিব আমিনুল ইসলাম জাহাঙ্গীর, সমাজকল্যাণ কর্মকর্তা উম্মে হালিমা ও অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

পরবর্তীতে সকাল ০৮ টায় জয়বাংলা চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে প্যানেল মেয়র, কাউন্সিলর, কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে বিনম্র শ্রদ্ধায় পুষ্পস্তবক অর্পণ করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইউসুফ আলী মহোদয়।

ফটো কার্ড প্রিভিউ
মঙ্গলবার, ১৫ আগস্ট ২০২৩

জাতির পিতার প্রতিকৃতিতে মসিক মেয়রের পুষ্পস্তবক অর্পণ

লিংক কপি হয়েছে!