২০ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

নগরকান্দায় পৃথকভাবে জাতীয় শোক দিবস পালিত

জাগো ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ১৫ আগস্ট ২০২৩

ফরিদপুরের নগরকান্দা উপজেলা প্রসাশনের আয়োজনে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
সকাল ৯ ঘটিকায় ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য শাহদাব আকবর চৌধুরী লাবুর নেতৃত্বে উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠন ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
এর আগে সকাল ৮ ঘটিকায় নগরকান্দা উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক এ্যাড জামাল হোসেন মিয়ার নেতৃত্বে উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও জাতীয় পতাকা উত্তোলন করেন।সকাল ১১ টায় বঙ্গবন্ধু সেনা পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি ও ফরিদপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য অবসরপ্রাপ্ত মেজর আতমা হালিম এর নেতৃত্বে উপজেলা চত্বর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
এছাড়া বিকাল ৩ ঘটিকায় উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে সরকারি মহেন্দ্র নারায়র স্কুল মাঠে বিশাল আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য শাহদাব আকবর চৌধুরী লাবু।

ফটো কার্ড প্রিভিউ
মঙ্গলবার, ১৫ আগস্ট ২০২৩

নগরকান্দায় পৃথকভাবে জাতীয় শোক দিবস পালিত

লিংক কপি হয়েছে!