২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

ফরিদপুরে ১৩ নং ওয়ার্ড পৌর আঃলীগের দোয়া মাহফিল ও খাবার বিতরণ

জাগো ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ১৫ আগস্ট ২০২৩

ফরিদপুরে জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের ৪৮ তম মৃত্যু বার্ষিকী  উপলক্ষ্যে ১৩ নং ওয়ার্ড পৌর আঃলীগের দোয়া মাহফিল ও খাবার বিতরণ অনুষ্ঠিত হয় ।

মঙ্গলবার দুপুরে ১৩ নং ওয়ার্ড পৌর আঃলীগের সভাপতি মো ওহিদুর রহমানের উদ্যোগে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল হাসপাতাল মসজিদে উক্ত দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এবং নামাজের পরে মসজিদ সংলগ্ন পশ্চিম খাবাসপুর মোরে অসহায় ও হতদরিদ্র ৫  শতাধিক মানুষের মাঝে খাবার বিতরণ করা হয় ।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ১৩ নং ওয়ার্ড পৌর আঃলীগের যুগ্ন আহবায়ক এনায়েত হোসেন , যুগ্ন আহবায়ক শেখ রাশেদ, সাবেক যুগ্ন সম্পাদক সাঈদ পরমানিক ও কৃষক লীগের ফরিদপুর শাখার সভাপতি কামরুল আহসান সহ দলীয় অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা ।

এর আগে সকালে ১৩ নং ওয়ার্ড পৌর আঃলীগের সভাপতি মো ওহিদুর রহমানের নেতৃত্বে শোক দিবসের র‍্যালী সহ গোয়ালচামটে অবস্থিত বঙ্গবন্ধু কমপ্লেক্সে গিয়ে ১৫ ই আগস্টে শহীদদের প্রতি পুষ্পস্তবক ও শ্রদ্ধা জানানো হয় ।

ফটো কার্ড প্রিভিউ
মঙ্গলবার, ১৫ আগস্ট ২০২৩

ফরিদপুরে ১৩ নং ওয়ার্ড পৌর আঃলীগের দোয়া মাহফিল ও খাবার বিতরণ

লিংক কপি হয়েছে!