ময়মনসিংহে ছাত্রলীগ নেতা নুরুল ইসলাম সুজনের উদ্যোগে শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে গনভোজ

নজরুল ইসলাম জুয়েল, ময়মনসিংহঃ
ময়মনসিংহ জেলা ছাত্রলীগের পক্ষ থেকে স্বাধীনতার মহান স্থপতি , জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও গনভোজ আয়োজন করেন ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সাবেক সদস্য মোঃ নূরুল ইসলাম সুজন।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশন মেয়র ও ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সভাপতি মোঃ ইকরামুল হক টিটু।
উদ্বোধন করেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাবেক সহ- সভাপতি মোঃ আমিনুল হক শামীম সিআইপি,
আরোও উপস্থিত ছিলেন ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আনোয়ার হক রিপন, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবদুল্লাহ আল মামুন আরিফ,
ময়মনসিংহ সিটি কর্পোরেশন এর কাউন্সিলর নিয়াজ মোর্শেদ ময়মনসিংহ জেলা ছাত্রলীগে সভাপতি মোঃ আল আমিন, ময়মনসিংহ মহানগর আওয়ামী যুবলীগের সদস্য মোস্তফা কামাল শামীমসহ
মহানগর ও জেলা যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
