২০ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

ঘুমিয়ে ছিলো শিশু, নদীতে মিলল লাশ পরিবারের দাবি পরিকল্পিত হত্যা

জাগো ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ২২ আগস্ট ২০২৩

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে লাইসা আক্তার ছোঁয়া নামে এক দশমাস বয়সী শিশু কন্যার রহস্যজনক মৃত্যু হয়েছে। আজ (২২ আগস্ট) মঙ্গলবার দুপুরে উপজেলার জাটিয়া ইউনিয়নের হীরাধর এলাকার কাঁচামাটিয়া নদী থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত শিশু ওই এলাকার জিয়াউল হকের কন্যা।

নিহত শিশুর পরিবার সূত্রে জানা যায়, দশমাস বয়সী শিশু কন্যা লাইসা আক্তার ছোঁয়াকে ঘুম পাড়িয়ে মা পপি আক্তার উঠান ঝাড়ু দিচ্ছিল। একটু পর বাবা জিয়াউল হক এসে মেয়েকে খাঁটের উপর না পেয়ে শুরু হয় খোঁজাখুঁজি। পরিবারের লোকজন খোঁজাখুঁজির একপর্যায়ে ঘরের পেছনে ২৫-৩০ ফুট দূরে কাঁচামাটিয়া নদীতে পার ঘেঁষে ঝোপের আড়ালে ভাসমান অবস্থায় মিলে শিশুটির মরদেহ। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

এদিকে এ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন গৌরীপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সুমন মিয়া, ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)
পিএসএম মোস্তাছিনুর রহমান।

এ বিষয়ে নিহত শিশুর দাদা আবু সিদ্দিক বলেন, ‘আমার নাতনী সবেমাত্র বসতে শুরু করেছে। ঠিকমতো হামাগুড়িও দিতে পারেনা। এ অবস্থায় নদীতে পড়ে যাওয়া কোন ভাবেই সম্ভব না। তাকে পরিকল্পিতভাবে হত্যা করে মরদেহ নদীতে ফেলে দেওয়া হয়েছে। একই দাবি করেন- স্থানীয় বাসিন্দারাও এ ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান তাঁরা।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পিএসএম মোস্তাছিনুর রহমান আজকের পত্রিকাকে বলেন- ‘ পরিবারের পক্ষ থেকে অভিযোগ দিতে বলা হয়েছে। মরদেহের সুরতহাল প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ছাড়াও অন্যান্য আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন’।

ফটো কার্ড প্রিভিউ
মঙ্গলবার, ২২ আগস্ট ২০২৩

ঘুমিয়ে ছিলো শিশু, নদীতে মিলল লাশ পরিবারের দাবি পরিকল্পিত হত্যা

লিংক কপি হয়েছে!