২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

জবিতে নতুন শিক্ষাবর্ষের ক্লাস শুরু ৩ সেপ্টেম্বর

জাগো ডেস্ক
প্রকাশিত: শনিবার, ২৬ আগস্ট ২০২৩

২০২২-২৩ শিক্ষাবর্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তিকৃত শিক্ষাবর্ষের ক্লাস শুরু হবে আগামী ৩ সেপ্টেবর থেকে। বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার প্রকৌশলী মো ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৩ সেপ্টেম্বর (রবিবার) সকাল ১০ টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে। নির্ধারিত দিনে শিক্ষার্থীদের যথাসময়ে নিজ নিজ ইন্সটিটিউটে উপস্থিত থাকাতে হবে।

এছাড়াও ক্লাসের সময়সূচি ইন্সটিটিউট ও বিভাগসমূহকে শিক্ষার্থীদেরকে জানিয়ে দিতে বলা হয়েছে। পাশাপাশি ক্লাস শুরু করার প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট সকলকে বলা হয়েছে।

ফটো কার্ড প্রিভিউ
শনিবার, ২৬ আগস্ট ২০২৩

জবিতে নতুন শিক্ষাবর্ষের ক্লাস শুরু ৩ সেপ্টেম্বর

লিংক কপি হয়েছে!