২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

পুরোনো কবর খুঁড়ে কঙ্কাল চুরি!

জাগো ডেস্ক
প্রকাশিত: শনিবার, ২৬ আগস্ট ২০২৩

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পৌর শহরের ঐতিহাসিক ভেলাতৈড় যৌদ্দপীর গোরস্তানের প্রায় ৯ টি পুরাতন কবর থেকে কঙ্কাল চুরি ঘটনা ঘটেছে।

শনিবার (২৬ আগস্ট ) সকাল বিষয়টি জানা জানি হলে মানুষের ঢল নামে সেখানে। স্থানীয়রা জানায়, শুক্রবার (২৫ আগস্ট ) রাতে আধারে যৌদ্দপীর গোরস্তানের পুরাতন কবর কে বা কারা খুড়ে কঙ্কাল চুরি করে নিয়ে গেছে। বিষয়টি এলাকায় বেশ চাঞ্চল্য সৃষ্টি করেছে।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)আব্দুল লতিফ শেখ জানান, ৯-১০টি পুরাতন কবরের মাটি খুড়া ও ঢাকা দেওয়া অবস্থায় দেখা গেছে। আসলে কি হয়েছে-এখন পর্যন্ত পরিষ্কার করে কিছু বলা যাচ্ছে না। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

এর আগেও গত বছরের ২৯ আগষ্টে পীরগঞ্জ উপজেলার পৌরশহরের একই গোরস্থান থেকে ১৯টি কবরের কঙ্কাল চুরির ঘটনা ঘটে। সেই ঘটনার প্রেক্ষিতে একটি মামলা হয়।

ফটো কার্ড প্রিভিউ
শনিবার, ২৬ আগস্ট ২০২৩

পুরোনো কবর খুঁড়ে কঙ্কাল চুরি!

লিংক কপি হয়েছে!