২০ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

“নৌকা মার্কায় ভোট দিলে কোনো উন্নয়ন বাদ থাকবে না”

জাগো ডেস্ক
প্রকাশিত: শনিবার, ২৬ আগস্ট ২০২৩

রাস্তাঘাট যে পর্যায়ে যা হোক কোন কিছু বাদ থাকবে না ধারাবহীকতা অব্যাহত থাকবে। এবং ধারাবহীকতা অব্যাহত রাখার জন্য আগামি জাতীয় সংসদ নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নৌকা মার্কায় ভোট দিয়ে পঞ্চমবারেরমত প্রধানমন্ত্রী করা হলে ধারাবহীকতা অব্যাহত থাকবে। সেটা জনগন চায় আমরাও চাই, এটাই হোক আজকে আমাদের অঙ্গীকার। আজ দুপুরে মাদারীপুরের কালকিনি উপজেলার সাহেবরামপুর লঞ্চঘাট এলাকায় আড়িয়াল খা নদীর ভাঙ্গন রোধে জিও ব্যাগ ফেলা ও দুটি সড়ক উদ্বোধন শেষে সাংবাদিকদেও এ কথা বলেন, মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ড.আবদুস সোবহান গোলাপ এমপি। এ সময় উপস্থিত ছিলেন, কালকিনি পৌর মেয়র এসএম হানিফ, কালকিনি থানা অফিসার ইনর্চাজ নাজমুল হাসান, উপজেলা প্রকৌশলি রেজাউল করিম,উপজেলা আ.লীগের যুগ্ন-সাধারন সম্পাদক সরদার লোকমান হোসেন, উপজেলা যুবলীগ সভাপতি মনিরুজ্জামান হাওলাদার, গোপালপুর ইউনিয়ন আ.লীগ সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন সরদার,সাহেবরামপুর ইউনিয়ন আ.লীগ সভাপতি কামরুল আহসান সেলিম,সহ অন্যান্যরা।

ফটো কার্ড প্রিভিউ
শনিবার, ২৬ আগস্ট ২০২৩

“নৌকা মার্কায় ভোট দিলে কোনো উন্নয়ন বাদ থাকবে না”

লিংক কপি হয়েছে!