২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

সিরাজগঞ্জে মানব পাচার মামলার আসামি গ্রেপ্তার

জাগো ডেস্ক
প্রকাশিত: বুধবার, ৩০ আগস্ট ২০২৩

সিরাজগঞ্জে মানব পাচার মামলায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি আব্দুল মজিদকে (৪৯) গ্রেপ্তার করেছে র‌্যাব-১২।

বুধবার (৩০ আগস্ট) সকালে সিরাজগঞ্জ র‌্যাব-১২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার (বিএন) আবুল হাশেম সবুজ সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার আব্দুল মজিদ উল্লাপাড়া উপজেলার নাদা গ্রামের মৃত সালাম প্রামানিকের ছেলে।

কমান্ডার আবুল হাশেম সবুজ জানান, তথ্য প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মঙ্গলবার রাতে উল্লাপাড়ার লাহেড়ী মোহনপুর বাজার এলাকায় অভিযান চালানো হয়। সেখান থেকে মানব পাচার মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি আব্দুল মজিদকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে উল্লাপাড়া মডেল থানায় মামলা ছিল। মানব পাচার মামলা নম্বর-৪/২৩।

তিনি আরও জানান, গ্রেপ্তার মজিদ ও তার সহযোগীরা সংঘবদ্ধ মানব পাচার দলের সক্রিয় সদস্য। এই চক্রটি দীর্ঘদিন ধরে বিভিন্ন লোকজনকে লিবিয়া, ইতালি, জার্মানিসহ বিভিন্ন দেশে ভালো কাজ দেওয়ার আশ্বাস দিয়ে নিয়ে যান। পরে ওইসব লোকদের জিম্মি করে ও ফাঁদে ফেলে ভয়ভীতি এবং মারধর করে ভুক্তভোগীদের ভিডিও মোবাইল ফোনে ধারণ করে পরিবারের কাছে পাঠিয়ে দিত। পরিবারের কাছ থেকে মুক্তিপণ হিসেবে টাকা দাবি করতো মানবপাচারকারীরা। এই চক্রটির দাবি করা টাকা না দিলে ভুক্তভোগীকে মেরে ফেলার হুমকি দিত। মজিদকে থানায় হস্তান্তর করা হয়েছে।

ফটো কার্ড প্রিভিউ
বুধবার, ৩০ আগস্ট ২০২৩

সিরাজগঞ্জে মানব পাচার মামলার আসামি গ্রেপ্তার

লিংক কপি হয়েছে!