বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ●
Logo
গণমাধ্যম

সালথা প্রেসক্লাব দ্বিবার্ষিক নির্বানে সভাপতি সেলিম মোল্লা সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নাহিদ নির্বাচিত

জাগো ডেস্ক
প্রকাশ: ২ সেপ্টেম্বর ২০২৩, ০৫:১৫ পিএম
কপি হয়েছে!

ফরিদপুরের সালথা প্রেসক্লাব এর দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ২ সেপ্টেম্বর শনিবার সকাল ৮ টা থেকে বেলা ১ টা পর্যন্ত ভোট দেয় প্রেসক্লাব এর সদস্যরা। সভাপতি পদে ২ জন, সহ-সভাপতি পদে ৭, সাধারণ সম্পাদক পদে ২ জন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে ২ জন, দপ্তর সম্পাদক পদে ২ জন, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক পদে ২ জন, কার্যনির্বাহী সদস্য পদে ৪ জন প্রাথী নির্বাচনে অংশ গ্রহণ করেন।

প্রেসক্লাব এর ২৯ জন সদস্য (ভোটার) তাদের ভোট প্রদান করেন। ভোট শেষে নির্বাচন কমিশনার উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বিনয় কুমার চাকী নির্বাচনী ফলাফল ঘোষনা করেন। সভাপতি পদে সেলিম মোল্লা ১৬ টি ভোট পেয়ে নির্বাচনে বিজয়ী হন। ও তার প্রতিদ্বন্দ্বী আবু নাসের হুসাইন ১৩ ভোট পান। সহ- সভাপতি তিনজন প্রার্থী সমান ১৬ টি ভোট পাওয়ায় লটারিতে প্রথম মোঃ মনির মোল্লা, দ্বিতীয় হারুন- অর- রশিদ, তৃতীয় মোঃ রেজাউল করিম, চতুর্থ মোঃ সাইফুল ইসলাম। সাধারণ সম্পাদক পদে মোঃ আজিজুর রহমান ১২ টি ভোট ও তার প্রতিদ্বন্দি মোঃ নুরুল ইসলাম নাহিদ ১৭ টি ভোট পেয়ে (৫ টি ভোট) বেশি পেয়ে নির্বাচনে বিজয়ী হয়। যুগ্ম সম্পাদক পদে সফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক পদে জাকির হোসেন, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক পদে মোঃ পারভেজ, কার্য নির্বাহী সদস্য পদে এম কিউ হোসাইন বুলবুল, মোঃ মোশাররফ হোসেন,মোঃ আরিফুল ইসলাম নির্বাচিত হয়।

আগামী দুই বছর এর জন্য নির্বাচিত ঘোষণা করেন নির্বাচন কমিশনার। নব নির্বাচিত সভাপতি সেলিম মোল্লা বলেন গত দুই বছর সালথা প্রেসক্লাব এর সভাপতি হিসাবে সুনামের সাথে দায়িত্ব পালন করায় এবারও আমাকে সভাপতি নির্বাচিত করায় প্রেসক্লাব এর সকল সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা পোষণ ও সাধুবাদ জানান। এছাড়া নির্বাচন সুষ্ঠু ও সফল করার জন্য উপজেলা নির্বাহী অফিসার,থানা অফিসার ইনচার্জ, নির্বাচন কমিশনার সহ সবাইকে ধন্যবাদ জানান।