২০ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

নগরকান্দায় ৩ কেজি গাঁজা সহ ১ জন আটক

জাগো ডেস্ক
প্রকাশিত: রবিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৩

ফরিদপুরের নগরকান্দা থানা পুলিশ কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা করে ০৩ (তিন) কেজি গাঁজা সহ আসামী মোঃ জামাল সরদার(৪৫), পিতা-মৃত রশিদ সরদার , গ্রাম- বিল গোবিন্দপুর, ইউপি-ডাঙ্গী, থানা- নগরকান্দা, জেলা -ফরিদপুর কে গ্রেফতারপূর্বক আসামীর বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
২ সেপ্টেম্বর নগরকান্দা থানার অফিসার ইনচার্জ মোঃ মিরাজ হোসেন এর দিকনির্দেশনায় এস আই সেলিম সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার ডাঙ্গী ইউনিয়নের গোয়ালপোতা গ্রাম থেকে আটক করে।নগরকান্দা থানার অফিসার ইনচার্জ মোঃ মিরাজ হোসেন বলেন আমাদের নিয়মিত অভিযান চলছে এবং চলবে।

ফটো কার্ড প্রিভিউ
রবিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৩

নগরকান্দায় ৩ কেজি গাঁজা সহ ১ জন আটক

লিংক কপি হয়েছে!