জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ছাত্রকল্যাণ পরিচালক হিসেবে পুনরায় নিয়োগ পেয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. আইনুল ইসলাম।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞাপ্তিতে জানানো হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ও ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মোঃ আইনুল ইসলামের পরিচালক নিযুক্তির মেয়াদ শেষ হওয়ায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম সংবিধির ১৪ ধারা অনুযায়ী সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে পুনরায় পরবর্তী ২ বছরের জন্য তাঁকে পরিচালক নিযুক্ত করা হয়েছে।
এ বিষয়ে ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. আইনুল ইসলাম বলেন, উপাচার্য স্যারকে অনুরোধ করেছিলাম নতুন কাউকে দিতে। অনেক যোগ্য শিক্ষক আছে তাদেরও সু্যোগ দেয়া প্রয়োজন।
উল্লেখ্য, এ আদেশ আগামী ০৫ সেপ্টেম্বর ২০২৩ হতে কার্যকর হবে। দায়িত্বপালনকালীন তিনি বিধি মোতাবেক ভাতা ও অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন।
