২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

ঝালকাঠির রাজাপুরে কিশোরীকে গণধর্ষণ তিনজনকে আসামী করে মামলা

জাগো ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর ২০২৩

ঝালকাঠির রাজাপুরে কিশোরীকে গণধর্ষণ তিনজনকে আসামী করে মামলা

ঝালকাঠি প্রতিনিধি ঃ ঝালকাঠির রাজাপুরে ১৫ বছরের এক কিশোরী গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় প্রেমিক রবিউল হাওলাদার সহ তিন জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

আজ মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) সকালে কিশোরীর নানী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে তিনজনকে আসামী করে মামলা দায়ের করা হয় ।

দুপুরে পুলিশ কিরোশীর স্বাস্থ্য পরিক্ষার জন্য ঝালকাঠি সদর হাসপাতালে পাঠিয়েছে। তবে এ ঘটনায় এখন পযর্ন্ত কেউ গ্রেফতার হয়নি
পুলিশ ওএলাকাবাসী জানান, “কিশোরীর নানী গত দুই বছর যাবৎ রাজাপুরের বড় কৈবর্তখালী সমবায় ক্লাব এলাকায় আশ্রায়ণের একটি ঘর পেয়ে সেখানে বসবাস করে আসছেন। তিনি অসুস্থ থাকার কারনে তার মেয়ের ঘরের নাতনি এক সপ্তাহ আগে তার কাছে বেড়াতে আসে। গত ৯ সেপ্টেম্বর কিশোরীর প্রেমিক একই এলাকার পিক আপ চালক রবিউল হাওলাদার ডেকে তার পিকআপে তুলে নিয়ে গিয়ে পর্যায়ত্রুমে ধর্ষণ শেষে রাত ৩টার দিকে তার নানী’র আশ্রয়ণের ঘরে ফেলে রেখে যায়। এ সময় ওই স্থানে রাত্রীকালীন পাহারাদার মিরাজ প্যাদা ও রিপন সিকদার। কিশোরীর নানী’কে ঘর থেকে ডেকে বাইরে বের করে কথা বলার কৌশলে প্রথমে রিপন ও মিরাজ প্যাদা ঘরে ডুকে জোর পূর্বক কিশোরীকে ধর্ষণ করে। এ ঘটনা কাউকে না বলার জন্য হুমকি দিয়ে চলে যায়।

এ ঘটনায় ১২ সেপ্টেম্বর সকালে কিশোরীর নানী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

ফটো কার্ড প্রিভিউ
মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর ২০২৩

ঝালকাঠির রাজাপুরে কিশোরীকে গণধর্ষণ তিনজনকে আসামী করে মামলা

লিংক কপি হয়েছে!