২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

বিদ্যালয়ের ব্যয় মিটাতে শিক্ষার্থীদের কাছে অতিরিক্ত টাকা আদায়

জাগো ডেস্ক
প্রকাশিত: সোমবার, ১১ সেপ্টেম্বর ২০২৩

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ ধীতপুর উচ্চ বিদ্যালয়ে সরকার নির্ধারিত রেজিষ্ট্রেশন ফি’র চেয়ে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ উঠেছে। সরকার প্রণীত নীতিমালা মানছে না স্কুল পরিচালনা পরিষদ। অতিরিক্ত আদায়কৃত টাকার পরিমাণ প্রায় অর্ধ লক্ষ টাকা।

সরকারি প্রজ্ঞাপনে কোনরকম তোয়াক্কা না করে বিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করেছেন ওই শিক্ষক। শিক্ষার্থীদের কাছ থেকে ৪০০ টাকা ফি আদায় করেছেন বলে অভিযোগ করেছেন বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকরা। অতিরিক্ত টাকা আদায়ের কথা শিকার করেছেন ধীতপুর উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক।

অভিভাবকরা জানান, তাদের বাচ্চাদের অষ্টম শ্রেণির রেজিষ্ট্রেশন ফি মাত্র ১১০ টাকা শ্রেণিতে ভর্তির জন্য ১ হাজার ৫০ টাকা এবং পুঃন ভর্তির নামেও ৫ শত টাকা হতে ১২ শত পঞ্চাশ নিচ্ছে ওই বিদ্যালয় কর্তৃপক্ষ যা অনৈতিক আমরা বাধ্য হয়ে দিচ্ছি।

এ বিষয়ে জানতে চাইলে প্রধান শিক্ষক মোঃ আবুল ফারুক অতিরিক্ত টাকা গ্রহণের বিষয়টি স্বীকার করে বলেন, বিদ্যালয়ের অন্যান্য খরচের ব্যয় মিটাতে শিক্ষার্থীদের কাছে থেকে বিভিন্ন সময় সরকারী ফি এর পাশাপাশি অতিরিক্ত কিছু টাকা গ্রহণ করা হয়। এমনটা অনেক আগে থেকেই চলে আসছে।

ঈশ্বরগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আহমদ জাহাঙ্গীর আলম বলেন, আপনার কাছ থেকে বিষয়টি জানতে পেরেছি। অতিরিক্ত ফি আদায়ের বিষয়ে তদন্ত করা হবে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ফটো কার্ড প্রিভিউ
সোমবার, ১১ সেপ্টেম্বর ২০২৩

বিদ্যালয়ের ব্যয় মিটাতে শিক্ষার্থীদের কাছে অতিরিক্ত টাকা আদায়

লিংক কপি হয়েছে!