২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

গলাচিপায় সিডফের সরকারি বেসরকারি কর্মকর্তাদের সাথে সংলাপ অনুষ্ঠিত হয়েছে

জাগো ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৩

পটুয়াখালীর গলাচিপায় দাতা সংস্থা ‘ইউরোপিয়ান ইউনিয়ন’ ও ‘অক্সফাম’ এর সহযোগিতায়  বেসরকারি উন্নয়ন সংস্থা ‘সেজুতি হেলথ এন্ড এডুকেশন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন-সিডফ’ এর আয়োজনে মান্তা জেলে নারী উন্নয়ন প্রকল্প কার্যক্রম বিষয়ক এক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা ১১টায় উপজেলা মৎস্য অফিসের হলরুমে সংস্থার নির্বাহী পরিচালক মো. শাহিন মিয়ার সভাপতিত্বে ও সংস্থার প্রজেক্ট ম্যানেজার বায়েজীদ জুয়েলের সঞ্চালনায় অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র মৎস্য কর্মকর্তা মো : জহিরুন্নবী। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা: মো: মাহাবুবুর রহমান, সহকারী সমাজসেবা অফিসার মোঃ সাইফুল ইসলাম সাইউম, তথ্যসেবা কর্মকর্তা মোসা: ইসমত আরা, গলাচিপা মহিলা ডিগ্রি কলেজর প্রভাষক আবু হেনা মু. শোয়েব (আশিষ ঢালী),  গলাচিপা সরকারি কলেজের প্রভাষক আলম মুহাম্মদ কাওসার, সাবেক কমিশনার মো: শাহিন মিয়া প্রমূখ। এছাড়াও বিভিন্ন সরকারি বেসরকারি কর্মকর্তারা,  প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং সংস্থার কর্মকর্তাগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এসময় নদীতে ভাসমান ছিন্নমূল মান্তা জেলেদের সহজ পদ্ধতিতে টিকা কার্ড, হয়রানিমুক্ত ও কম খরচে জন্ম নিবন্ধন, জাতীয় পরিচয় পত্র, ভিজিএফ কার্ড করার বিষয়ে আলোচনা হয়। এছাড়া দেশের নাগরিক হিসেবে তাদের ভোট অধিকার ও বিভিন্ন সহযোগিতা নিশ্চিত করতে আলোচনা করা হয়।

উপকূলীয় অঞ্চলের পিছিয়ে পড়া মান্তা সম্প্রদায়ের জেলে নারীদের জীবন মান উন্নয়ন ও সামাজিক বৈষম্য নিরসনে সংশ্লিষ্ট অংশীজনের সাথে সম্পৃক্ত থেকে ‘সিডফ’ বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে। এরই ধারাবাহিকতায় সংস্থাটি উপকূলীয় অঞ্চলের গলাচিপা, ডাকুয়া ও রতনদী তালতলী ইউনিয়নের  এবং রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের আওতাধীন এলাকাসমূহে মান্তা জেলে নারীদের নেতৃত্বে ‘নির্মান ও ক্ষমতায়ন’ প্রকল্প বাস্তবায়ন করতে যাচ্ছে। প্রাক্কলিত এ প্রকল্পের উদ্দেশ্য হচ্ছে মান্তা সম্প্রদায়ভুক্ত মৎস্যজীবী নারীদের নেতৃত্বে নির্মান ক্ষমতায়নের মাধ্যমে তাদের জীবন মানের উন্নয়ন।

ফটো কার্ড প্রিভিউ
বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৩

গলাচিপায় সিডফের সরকারি বেসরকারি কর্মকর্তাদের সাথে সংলাপ অনুষ্ঠিত হয়েছে

লিংক কপি হয়েছে!