ঝালকাঠির কাঠালিয়া উপজেলার ৬ টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারদের নিয়ে ইউএনওর মত বিনিময়। আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে নবাগত কাঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নেছার উদ্দিন কুশল বিনিময় করেন। এ সময় তিনি বলেন, এলাকার একজন ইউপি সদস্য সরকারের লোক, তাই এলকার যে কোন সমস্যা বা সম্ভাবনার কথা পাবলিককে না জানিয়ে বা ফেসবুকে পোষ্ট না করে সভার আগে সরকারকে জানাতে হবে, তা হলে যে কোন সমস্যা সহজেই সমাধান করা সম্ভব হবে। এ সময় বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য রাখেন, সহকারি কমিশনার ভুমি ফারজানা ববি মিতু, ইউপি চেয়ারম্যান মোঃ মাহমুদ হোসেন রিপন, মোঃ মাহমুদুল হক নাহিদ সিকদার, ইউপি সদস্য, মোঃ মোস্তফা কামাল, মোঃ নকিরুল ইসলাম মুন্সি, মোসাঃ ছাবিনা ইয়াসমিন, মোসাঃ শাহানাজ পারভিনসহ আরো অনেকে। প্রথম বারের মত নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নেছার উদ্দিন উপজেলার সকল ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিদের সাথে মত বিনিময় সভা করায় তাকে ধন্যবাদ জানান।
ঝালকাঠিতে জন প্রতিনিধিদের সাথে মত বিনিময় সভা করলেন ইউএনও
