২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

কাঠালিয়ার কচুয়া ফেরীঘাটে মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন

জাগো ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩

ঝালকাঠির কাঠালিয়ার শৌলজালিয়া ইউনিয়নের কচুয়া ফেরীঘাটে আজ শুক্রবার ২২ সেপ্টেম্বর সকাল সাড়ে ১১টায় মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছ। কাঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নেছার উদ্দিন এ মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপনের উদ্ধোধন করেন। এ সময় ইউপি চেয়ারম্যান মোঃ মাহমুদ হোসেন রিপন, বিশিষ্ট সমাজ সেবক ও আওয়ামী লীগ নেতা মোঃ কামরুজ্জামান খান চঞ্চল, ইউপি সদস্য মোঃ মোস্তফা কামাল, সৈয়দ আব্দুল কাইয়ুম, মোঃ দুলাল শরিফ, মোঃ সেলিম তালুকদার, মোঃ শামসুল আলম, মোঃ সিরাজুল ইসলাম, মোঃ মাছুম বিল্লাহসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিরা উপস্থিত ছিলেন। উদ্ধোধন শেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

ফটো কার্ড প্রিভিউ
শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩

কাঠালিয়ার কচুয়া ফেরীঘাটে মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন

লিংক কপি হয়েছে!