২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

পঞ্চগড়ের আউলিয়ার ঘাটে নৌকা ডুবির ১ বছর

জাগো ডেস্ক
প্রকাশিত: সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩

পঞ্চগড়ের বোদা উপজেলার করতোয়া নদীর আউলিয়ার ঘাটে নৌকা ডুবির ঘটনায় গত বছরের ২৫ সেপ্টেম্বর ৭২ জনের মারা যাওয়ার ঘটনা ঘটে। এ মর্মান্তিক ঘটনা আজ ১ বছর পূর্ণ হলো।

৭২ লাশ উদ্ধারের ১ বছর আজ। ও-ই দিন সনাতন ধর্মালম্বীদের মহালয়া ছিল। সে জন্য তারা আনন্দ করার জন্য গিয়েছিলেন বদেশ্বরী মন্দিরের অনুষ্ঠানে। কিন্তু তাদের সে আনন্দ নিমিষেই বিভীষিকায় পরিনত হয়ে যায়। সে বেদনা আজও তাদের কাদায়। এ ঘটনা সারা দেশে তোলপাড় সৃষ্টি হয়ে। তখন এ ঘাটে একটি ওয়াই সেতু নির্মানের প্রতিশ্রুতি দেন সংশ্লিষ্টরা।

নৌকাতে অতিরিক্ত যাত্রী বহনের কারনেই নৌকা ডুবে যায়। নৌকার সংখ্যা বেশি হলে হয়তো নৌকাতে অতিরিক্ত যাত্রী বহন করা হতো না।
বোদা ও দেবীগঞ্জ উপজেলার বড়শশী, কালিয়াগঞ্জ, মাড়েয়া, ভাউলাগঞ্জ, টোকরাভাসা এলাকার হাজার হাজার লোক এ ঘাটের নৌকা দিয়ে পারাপার হন। সময় বাঁচানোর জন্য এ ঘাটটি বেশি ব্যবহার করতো এলাকাবাসী। দীর্ঘদিন থেকে আউলিয়া ঘাটে সেতু নির্মানের দাবি নির্মানের দাবি জানিয়ে আসছিল স্থানীয়রা। কিন্তু প্রতিবার আশ্বাস মিললেও সেতু নির্মানে কোন অগ্রগতির দেখা মিলছে না।

নৌকা ডুবির ঘটনার গত বছর ৭ অক্টোবর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্বাবধায়ক প্রকৌশলী (সেতু ডিজাইন) রেজাউল করিমের নেতৃত্বে ৫ সদস্যের প্রতিনিধি দল বোদা উপজেলার মাড়েয়া বামনহট ইউনিয়নের নৌকা ডুবির ওই এলাকায় পরিদর্শনে আসেন। এ সময় তারা সেতুর খসড়া লে আউট যাচাই করেন।

পঞ্চগড়ের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সুত্রে জানা যায়, পল্লী সড়কে গুরুত্বপূর্ণ সেতু নির্মান (দ্বিতীয় পর্যায়) প্রকল্পের আওতায় পঞ্চগড় জেলার বোদা – ভাউলাগঞ্জ জিপসি সড়কের আউলিয়ার ঘাটে প্রায় এক হাজার ১শ মিটার দৈর্ঘ্য এবং ৭ দশমিক ৩২ মিটার প্রস্থের ওয়াই আকৃতির সেতু নির্মানের প্রস্তাব ইতিমধ্যে একনেকে পাশ হয়েছে। যার ডিজাইনও চুড়ান্ত হয়েছে।

গত বছর ২৯ সেপ্টেম্বর রেলপথ মন্ত্রী, পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সভাপতি ও পঞ্চগড় ২ আসনের সংসদ সদস্য এডভোকেট নুরুল ইসলাম সুজন এমপি নৌকা ডুবির ঘটনায় নিহতদের পরিবারের মধ্যে আর্থিক অনুদানের টাকার চেক বিতরণর
অনুষ্ঠানে বলেছিলেন ডিসেম্বর বলা জানুয়ারির শুরুতেই সেতুর কাজ শুরু হবে।
নৌকা ডুবির ঘটনার পরে সে সময়ে বিভিন্ন রাজনৈতিক দল পরিদর্শনে আসেন ঘটস্থালে। স্বজনদের সমবেদনা প্রদান করেন। তারা নিহতদের পরিবারের মধ্যে আর্থিক অনুদানও প্রদান করেন।
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজয় রায় বলেন, আউলিয়ার ঘাটে নৌকা ডুবির ঘটনায় তিন জনকে আসামী করে নৌযান আইনে একটি মামলা হয়েছে। একজন উচ্চ আদালতের আদেশে জামিনে থাকলেও বর্তমানে ২ জন্য জেল হজতে রয়েছে।

পঞ্চগড়ের স্থানীয় প্রকৌশল দপ্তরের দপ্তরের নির্বাহী প্রকৌশলী মাহমুদ জামান বলেন, টেন্ডার প্রক্রিয়া ও মন্ত্রনালয়ে মূল্যায়ন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। চুড়ান্ত অনুমতি যে কোন সময় হতে পারে। আশা করছি মাস খানেকের মধ্যে আমরা ঠিকাদার চুড়ান্ত করতে পারবো।

ফটো কার্ড প্রিভিউ
সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩

পঞ্চগড়ের আউলিয়ার ঘাটে নৌকা ডুবির ১ বছর

লিংক কপি হয়েছে!