২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

কাঠালিয়ায় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত

জাগো ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ০৬ অক্টোবর ২০২৩

ঝালকাঠির কাঠালিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে আজ শুক্রবার সকাল ১০ টায় জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস ২৩ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রথমে একটি র‍্যালি উপজেলা পরিষদের সামনে থেকে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদের অডিটোরিয়ামে এসে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নেছার উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ বদিউজ্জামান বদু সিকদার, ইউপি চেয়ারম্যান মোঃ মাহমুদ হোসেন রিপন, মোঃ মাহমুদুল হক নাহিদ সিকদার, মোঃ আমিরুল ইসলাম ফোরকান সিকদার, শিশির দাস সহ আরো অনেকে।

ফটো কার্ড প্রিভিউ
শুক্রবার, ০৬ অক্টোবর ২০২৩

কাঠালিয়ায় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত

লিংক কপি হয়েছে!