২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

কোম্পানীগঞ্জের হাজারীহাট হাইস্কুল এন্ড কলেজে নবীন বরণ ও ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত

জাগো ডেস্ক
প্রকাশিত: রবিবার, ০৮ অক্টোবর ২০২৩

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার হাজারীহাট হাইস্কুল এন্ড কলেজে এইচএসসি  ও এইচএসসি (বিএমটি) ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষ শিক্ষার্থীদের নবীন বরণ ও ওরিয়েন্টেশন ক্লাস -২০২৩ অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকালে হাজারীহাট হাইস্কুল এন্ড কলেজ মিলনায়তনে হাজারীহাট হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সুলতান আহাম্মদ চৌধুরী’র সভাপতিত্বে ও সহকারী অধ্যপক মো: শেখ সাদী ভূঞা বাবুর সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হাজারীহাট হাইস্কুল এন্ড কলেজ ম্যানেজিং কমিটির সভাপতি হাজী মো: নুরুল হুদা।

উপস্থিত ছিলেন হাজারীহাট হাইস্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক অজিতকুম মজুমদার, সহকারী অধ্যপক  আ.ফ.ম নাজমুল হাসান খান, প্রভাষক (ইংরেজি) জিল্লুর রহমান টিপু, প্রভাষক (বাংলা) বিউটি রানী রায়, প্রভাষক (ইংরেজি) মোফাজ্জল হক মাহিন, প্রভাষক (হিসাব বিজ্ঞান) ফারুক হোসেন, প্রভাষক (ফিন্যান্স এন্ড ব্যাংকিং) ধনঞ্চয় চৌধুরী, প্রভাষক (অর্থনীতি) মোঃ শাহজাহান, প্রভাষক (পৌরনীতি ও সুশাসন) সাইফুল ইসলাম, কম্পিউটার  প্রদর্শক আতিকুর রহমান, ল্যাব সহকারী ডলি রানী দাস ও কম্পিউটার ল্যাব বিপাশা সরকার প্রমূখ।

ফটো কার্ড প্রিভিউ
রবিবার, ০৮ অক্টোবর ২০২৩

কোম্পানীগঞ্জের হাজারীহাট হাইস্কুল এন্ড কলেজে নবীন বরণ ও ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত

লিংক কপি হয়েছে!