বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ● আট মাসে মানুষের কাছে বিএনপি অজনপ্রিয় হয়েছে: পঞ্চগড়ে সারজিস আলম ●
Logo
ক্যানভাস

ইসলামী সংগীতে বিরামহীন কাজ করে যাচ্ছেন মামুনূর রশিদ

জাগো ডেস্ক
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৩, ০৮:৩৩ পিএম
কপি হয়েছে!

মামুনূর রশিদ। ইসলামী সংস্কৃতির নির্মল আঙ্গিনা ‘সবুজকুঁড়ি’র যুগ্ন সিনিয়র পরিচালক। গ্রামের বাড়ি নবীগনজের ছোট বাকৈর গ্রামে।

ছোটবেলা থেকেই পড়াশুনার পাশাপাশি ইসলামী সংগীত চর্চা করে আসছেন। একসময় যোগ দেন জনপ্রিয় ইসলামী সাংস্কৃতিক সংগঠন ‘সবুজকুঁড়ি’তে।দীর্ঘদিন সবুজকুঁড়িতে কাজ করে ইউটিউব ও স্টেজ প্রোগ্রামে বেশ জনপ্রিয়তা অর্জন করেন। সবুজকুঁড়ির নির্বাহী পরিচালকের দায়িত্বে থাকাকালীন গতবছর উচ্চশিক্ষার জন্য পাড়ি জমান যুক্তরাজ্যে। বর্তমানে যুক্তরাজ্যের ব্যস্ততম জীবনে পড়াশোনা ও চাকুরীর পাশাপাশি ইসলামী সংগীতে বিরামহীনভাবে কাজ করে যাচ্ছেন।

যুক্তরাজ্যের বিভিন্ন শহরে ইসলামী নাশিদ শো তে নিয়মিত পারফরমেন্স করেই যাচ্ছেন। তিনি সবুজকুঁড়ির অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পাশাপাশি নিজস্ব ইউটিউব চ্যানেল ও ফেইসবুক পেজে নিয়মিত ভিডিও আপলোড করছেন।

অপরদিকে বৃহত্তর সিলেটে ইসলামী গজল সন্ধ্যা ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানের স্টেজ প্রোগ্রামে মামুনের জনপ্রিয়তা ঈর্ষনীয়। মামুন যুক্তরাজ্যে থাকায় সিলেটের স্টেজ প্রোগ্রামের দর্শকরা তার শূন্যতা খুব বেশি অনুভব করছেন। ইসলামী সংগীতাঙ্গনে মামুন তার ধারাহিকতা অব্যাহত রাখলে একদিন তার কাঙ্খিত লক্ষ্যে পৌঁছবেন।