মাদারীপুরের কালকিনিতে ভ্যান চুরির অভিযোগে আজিজুল শিকদার(২৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে । নিহত যুবক আজিজুল কালকিনি পৌরসভার ১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আকমাল বেপারীর ভাতিজা ও পাঙ্গাশিয়া গ্রামের রহিম শিকদারের ছেলে। আজ বুধবার দুপুরে তার মৃত্যু হয়। নিহতের পরিবার ও পুলিশ সুত্রে জানাগেছে, ভ্যান চুরির অভিযোগ এনে যুবক আজিজুল শিকদারকে উপজেলার সিডিখান ইউপির মাথাভাঙ্গা গ্রামের একটি স্কুলের পাশে নির্জনস্থানে নিয়ে যায় একদল দুর্বত্তরা। মঙ্গলবার রাতভর আজিজুলকে আটকে রেখে নির্জাতন চালায়। আজ বুধবার সকালে আজিজুল শিকদারের দু পায়ের নখ প্লাশ দিয়ে উপওে ফেলার চেষ্ঠা করা হয় ও শরীরের বিভিন্ন স্থানে হাতুরীদিয়ে পিটানো হয়। তার অবস্থা বেগতিক দেখে আজ দুপুরে তাকে একটি ভ্যানে করে উপজেলা স্বাস্থ্যকমপেলেক্সে পাঠিয়ে দেয় তারা। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। নিহত আজিজুলের বাবা রহিম শিকদার বলেন, আমার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। সাবেক কাউন্সিলর আকমাল বেপারী বলেন, আমার ভাতিজা চুরি না করলেও তাকে কিছু লোক তাকে চোর সাজিয়ে পরিকল্পিতভাবে মারধর করে হত্যা করেছে। কালকিনি উপজেলা স্বাস্থ্যকমপেলেক্সেও মেডিকেল অফিসার ডা. ফারহানা আক্তার বলেন, তাকে আমরা চিকিৎসা দিয়ে বেডে পাঠানোর সময় তার মৃত্যু হয়। এব্যাপারে কালকিনি থানার ওসি নাজমুল হাসান বলেন, কালকিনি হাসপাতালের জরুরী বিভাগ থেকে ফোন করে আজিজুল শিকদারের মৃত্যুও খবর জানান, আমরা মরদেহ ময়না তদন্তের জন্য সদও হাসপাতালে পাঠিয়েছি। এ ব্যাপারে আইনআনুগ ব্যাবস্থা গ্রহন করা হচ্ছে।
মাদারীপুরে ভ্যান চুরির অভিযোগে যুবকে পিটিয়ে হত্যা
