২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

ফরিদপুর-১ আসনে আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থী লিয়াকত শিকদারের গণসংযোগ

জাগো ডেস্ক
প্রকাশিত: শনিবার, ১৪ অক্টোবর ২০২৩

ফরিদপুর- ১ নির্বাচনী এলাকা  (বোয়ালমারী- মধুখালী- আলফাডাঙ্গা) তিন উপজেলা নিয়ে গঠিত। আসন্ন জাতীয় নির্বাচনের দিন তারিখ নিধারিত না হলেও এই আসনে আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীরা কোমর বেধে নেমেছে সম্ভাব্য প্রার্থীরা। ইতিমধ্যেই এই আসনে গোটা চারেক প্রার্থী বিভিন্নভাবে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

এই আসনটি স্বাধীনতার পরবর্তী  সময়ে জাতীয়  নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী বিপুল ভোটে বিজয়ী হয়েছে বিধায় এখানের দলের মনোনয়নের জন্য সম্ভাব্য প্রার্থীদের নানামুখী গণসংযোগে মুখরিত হয়ে উঠছে।

নির্বাচনমুখী এ সকল সম্ভাব্য প্রার্থীরা তাদের তৎপরতা দিন দিন বাড়িয়ে দিচ্ছেন। কেউ কেউ নিজ নিজ সংসদীয় এলাকায় ডিজিটাল বিলবোর্ড, ব্যানার, পোষ্টারিংসহ বিভিন্ন ধরনের প্রচারনায় অংশ নিচ্ছেন। আবার কেউ দলীয় নেতাকর্মীদের নিয়ে করছেন উঠন বৈঠক। আবার কেউবা করছেন বিভিন্ন  গ্রাম-গঞ্জের বিভিন্ন হাট-বাজারে গিয়ে সরাসরি ভোটারদের কাছে গিয়ে দলীয় প্রতীকে ভোট প্রার্থনা ব্যস্ত সময় পার করছেন।

বৃহস্পতিবার বিকেল থেকে শনিবার বিকেল অবধি এই আসনের মধুখালী উপজেলা মেগচামী ইউনিয়ন মৃধার বাজার, মেগচামী পুরোন বাজার, মেগচামী নতুন বাজার, মেগচামী বিল আড়ালিয়া বাজার, কোড়কদী ইউনিয়নের বামুন্দী বাজারসহ মধুখালী সদরের বিভিন্ন হাট বাজারে নির্বাচনী গণসংযোগের কাজে দলের নেতাকর্মী নিয়ে ভোটারদের কাছে গিয়ে আওয়ামী লীগ সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরেন ছাত্রলীগের কেন্দ্রীয় সাবেক সভাপতি অ্যাড লিয়াকত সিকদার।

এসময় তিনি সরকারের বিভিন্ন উন্নয়ন চিত্র মানুষের কাছে তুলে ধরে আবারো বঙ্গবন্ধুর প্রতীক নৌকায় ভোট চেয়ে প্রার্থনা করেন।

লিয়াকত সিকদার বলেন, শেখ হাসিনা ক্ষমতায় আছে বলেই দেশ দিন দিন উন্নতর দিকে যাচ্ছে । দেশের প্রান্তিক সুবিধা বঞ্চিত মানুষে কথা চিন্তা করে সরকার প্রধান বিভিন্ন প্রকল্পের মাধ্যমে সুযোগ সুবিধা দিয়ে যাছে।

এসময় উপস্থিত ছিলেন শাহরিয়া রুমি রনি,মেগচামী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাব্বির শেখ , মেগচামী ইউনিয়ন আওয়ামিলীগ  সভাপতি কাসেম মৃধা, সাধারণ সম্পাদক প্রভাস দাস,মধুখালি পৌরসভার কাউন্সিলার সেতু,কোড়কদী ইউনিয়ন ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক ওলিউল রহমান লিটন শেখ রইচ, সাবেক ইউপি চেয়ারম্যান সৌরভ আহমেদ, আমিনুর ইসলাম প্রমুখ ।

একই ধরনের গণসংযোগে অংশ নেন বোয়ালমারী উপেজেলা চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন ‍মুশা মিয়া। তিনি বোয়ালমারী ও আলাফাডাঙ্গা উপজেলার বিভিন্ন হাট- বাজারের গিয়ে সাধারণ মানুষদের সঙ্গে কথা বলেন, তাদের খোজ-খবর নেন।

ফটো কার্ড প্রিভিউ
শনিবার, ১৪ অক্টোবর ২০২৩

ফরিদপুর-১ আসনে আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থী লিয়াকত শিকদারের গণসংযোগ

লিংক কপি হয়েছে!