২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

মাদারীপুরে দুর্গোৎসবের আলোচনা সভা

জাগো ডেস্ক
প্রকাশিত: রবিবার, ১৫ অক্টোবর ২০২৩

মাদারীপুর জেলার কালকিনি থানার উদ্যোগে আসন্ন শারদীয় দুর্গোৎসব ২০২৩ উপলক্ষে আজ রবিবার বিকেলে কালকিনি থানা হল রুমে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। কালকিনি থানা অফিসার ইনচার্জ মোঃ নাজমুল হাসান এর সভাপতিত্বে ও ওসি (তদন্ত ) মারগুব তৌহিদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয় দুর্গোৎসব মতবিনিময় সভা। এ সময় উপস্থিত ছিলেন বাবু হরিপদ দাস সহ-সভাপতি, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান অগ্র পরিষদ মাদারীপুর জেলা শাখা,শ্যামাপ্রসাদ পাল, সভাপতি কালকিনি পূজা উৎসব কমিটি, প্রথম মন্ডল,সাধারণ সম্পাদক, সুরেশ চন্দ্র গাইন সাধারণ সম্পাদক কালকিনি পৌর পূজা উদযাপন কমিটি সহ কালকিনি উপজেলার সকল পূজা মন্ডপের আয়োজক কমিটির প্রতিনিধি সহ বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত থেকে তাদের নানান কথা তুলে ধরেন। কালকিনি থানা অফিসার্স ইনচার্জ নাজমুল হাসান বলেন, পূজা উদযাপন কমিটির চাহিদার তুলনায় আরো অধিক নিরাপত্তা জোরদার করা হবে বলে আস্বস্ত করেন।

ফটো কার্ড প্রিভিউ
রবিবার, ১৫ অক্টোবর ২০২৩

মাদারীপুরে দুর্গোৎসবের আলোচনা সভা

লিংক কপি হয়েছে!