২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

“ক্ষমতা নিয়ে এখন কামড়া-কামড়ি চলছে”

জাগো ডেস্ক
প্রকাশিত: সোমবার, ১৬ অক্টোবর ২০২৩

তানভীর আনজুম, জবি প্রতিনিধিঃ জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের সাধারণ সম্পাদক ব্রিগে. জেনা. (অবঃ) এম. জাহাঙ্গীর হুসাইন বলেছেন, ক্ষমতা নিয়ে এখন কামড়া-কামড়ি চলছে। প্রতিবার নির্বাচনে কি হয় আমরা তা দেখেছি। আমরা সুষ্ঠুভাবে ভোট দিতে পারিনা।

সোমবার (১৬ অক্টোবর) জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের উদ্যোগে পুরান ঢাকার বাহাদুর শাহ্ পার্কে অনুষ্ঠিত ৪র্থ কোতোয়ালি থানা সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আমরা দেখেছি রাতেই ভোট দিয়ে দেওয়া হয়। শ্রমিক কৃষকদের পিঠ এখন দেয়ালে ঠেকে গেছে। সাম্রজ্যবাদরা আমাদের বাংলাদেশে বিনিয়োগ করছে এবং বিনিয়োগ করে মুনাফা সহ আমাদের আমাদের সব নিয়ে যাচ্ছে। আর এতে সহযোগিতা করছি আমরা, কিন্তু কেন ?

এছাড়া জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট কোতোয়ালি থানার সাধারণ সম্পাদক আবু সাঈদ বলেন, আমরা শ্রমিক কৃষক স্বাধীনতা পাইনি। স্বাধীনতা পেয়েছে গুটি কয়েক ব্যবসায়ী ও উচ্চ মহল। আমরা জনগণ ও মেহনতি মানুষের জন্য কাজ করতে চাই। আমরা কেন জনসমাবেশ করতে পারবোনা? এটা স্বাধিন দেশের বৈশিষ্ট্য হতে পারে না।

সম্মেলনে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সূত্রাপুর, ওয়ারী ও কোতোয়ালী আঞ্চলিক কমিটির আহ্বায়ক জয়নাল আবেদিনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট ও জাতীয়তাবাদী ছাত্রদলের নেতৃবৃন্দ। এছাড়াও সম্মেলনে উপস্থিত ছিলেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট ও জাতীয় ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, কর্মী-সমর্থক এবং সাংবাদিকবৃন্দ।

ফটো কার্ড প্রিভিউ
সোমবার, ১৬ অক্টোবর ২০২৩

“ক্ষমতা নিয়ে এখন কামড়া-কামড়ি চলছে”

লিংক কপি হয়েছে!