‘শেখ রাসেল দীপ্তিময়, নির্ভীক নির্মল দুর্জয়’ এ স্লোগান কে সামনে নিয়ে আওয়ামী লীগসহ বিভিন্ন সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান নানা কর্মসূচিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শেখ রাসেলের ৬০তম জন্মদিন উদযাপন করছেন।
এদিকে আজ বুধবার সকালে কালকিনি উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে উপজেলা আওয়ামী লীগ অফিস থেকে একটি র্যালী বের হয়ে শহরের বিভিন্ন পথ পদক্ষীন শেষে একই স্থানে এসে এক আলোচনা সভা করা হয়।
এতে উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন স্থানের নেতৃবৃন্দ শেখ রাসেলের জীবনী নিয়ে বক্তব্য প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি তাহমিনা সিদ্দিকী এমপি, সাধারণ সম্পাদক তৌফিকুজ্জামান শাহিন, সহ-সাধারণ সম্পাদকসহ অন্যান্যরা।
