২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

ময়মনসিংহে ধলা স্কুল এন্ড কলেজের এস.এস.সি-১৯৯৮ ব্যাচের পুনর্মিলনী ও সংবর্ধনা অনুষ্ঠিত

জাগো ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২২ অক্টোবর ২০২৩

ময়মনসিংহ ত্রিশাল উপজেলায় ধলা স্কুল এন্ড কলেজের এস.এস.সি-১৯৯৮ ব্যাচের ছাত্র-ছাত্রীদের পুনর্মিলনী ও তৎকালীন কর্মরত শিক্ষক-কর্মচারীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। এতে এস.এস.সি-১৯৯৮ ব্যাচের ছাত্র-ছাত্রীদের মিলন মেলায় পরিণত হয়।
কিশোর জীবনের বন্ধুদের কাছে পেয়ে সবাই উল্লাসে মেতে ওঠেন। ফলে ধলা স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে যেন আনন্দের জোয়ার নেমে আসে।
এ উপলক্ষে শনিবার (২১ অক্টোবর ) এস.এস.সি ১৯৯৮ ব্যাচের উদ্যোগে প্রাক্তন ছাত্র-ছাত্রীদের মিলনমেলা ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ অনুষ্ঠানের মাধ্যমে ধলা স্কুল এন্ড কলেজে তৎকালীন (১৯৯৮ সাল) কালে কর্মরত শিক্ষক-কর্মচারীকে সংবর্ধনা দেওয়া হয়।
ধলা স্কুল এন্ড কলেজের প্রাত্তন শিক্ষক মাওলানা মোঃনুরুল ইসলাম এর সভাপতিত্বে ও এস.এস.সি-১৯৯৮ব্যাচের ছাত্র প্রভাষক মোঃফারুক হোসাইন সাথে ছিলেন প্রভাষক রুকুনুজ্জামান সঞ্চালনায়।
এ সংবর্ধনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহ মুহাম্মদ শামসুল হুদা
সাবেক অধ্যক্ষ অত্র স্কুল এন্ড কলেজ।
সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষকগনের পক্ষে স্মৃতিচারণ মূলক বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত শিক্ষক নুরুল ইসলাম,রইস উদ্দিন, মোফাজ্জল হোসেন ও মোস্তাফিজুর রহমান বাচ্চু ।
এস.এস.সি-১৯৯৮ ব্যাচের ছাত্রদের পক্ষে স্মৃতিচারণ মূলক বক্তব্য পেশ করেন university of london গ্রাজুয়েট সাবেক ছাত্র মাসুদুল হাসান।বক্তারা তাদের স্মৃতিচারণ করতে গিয়ে অনেকে ফিরে যান শৈশবে ফেলে আসা স্মৃতিময় মধুর দিনে। এসময় অনেকে আবেগাপ্লুত হয়ে পড়েন।
এর আগে অনুষ্ঠানের শুরুতে ধলা স্কুল এন্ড কলেজের মরহুম শিক্ষকগনের স্মরণে এক (০১) মিনিট নিরবতা পালন করা হয়। আলোচনা সভা শেষে এস.এস.সি ১৯৯৮ ব্যাচের ছাত্র-ছাত্রীরা তাদের প্রিয় শিক্ষাগুরুগনকে সম্মাননা ক্রেস্টসহ বিভিন্ন উপহার সামগ্রী ও কর্মচারীকে উপহার হিসেবে নগদ অর্থসহ বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করেন।
আলোচনা সভা ও সংবর্ধনা প্রদান শেষে প্রয়াত ও জীবীত সকল শিক্ষক-শিক্ষিকাসহ দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়ার আয়োজন করা হয়। পরে সকলেই এক সাথে বসে দুপুরে উন্নত মানের খাবার গ্রহন করেন। সব শেষে ধলা স্কুল এন্ড কলেজের এস.এস.সি-১৯৯৮ব্যাচের ছাত্র-ছাত্রীদের পুনর্মিলনী অনুষ্ঠানকে স্মরণীয় করে রাখতে ও সবাই এক ফ্রেমে ক্যামেরা বন্ধি হয়ে থাকতে সকলে মিলে ফটো সেশনে অংশ নেন।
এর পরে (বিকেলে) এস.এস.সি-১৯৯৮ ব্যাচের ছাত্রদের উদ্যোগে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে এস.এস.সি-১৯৯৮ব্যাচের ছাত্র-ছাত্রীসহ স্থানীয় ও বিভিন্ন এলাকার কণ্ঠ শিল্পীরা গান পরিবেশন করেন।

ফটো কার্ড প্রিভিউ
রবিবার, ২২ অক্টোবর ২০২৩

ময়মনসিংহে ধলা স্কুল এন্ড কলেজের এস.এস.সি-১৯৯৮ ব্যাচের পুনর্মিলনী ও সংবর্ধনা অনুষ্ঠিত

লিংক কপি হয়েছে!