২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

মহাষ্টমীর তীথিতে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে ছড়িয়েছে দুর্গা উৎসবের আমেজ

জাগো ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২২ অক্টোবর ২০২৩

মহাষষ্ঠী তিথির মধ্য দিয়ে দেবী দূর্গাকে মর্ত্যে বরণ করার মধ্যদিয়ে শারদীয় দুর্গোৎসবের শুভ সুচনার পর। আজ মহাঅষ্টমীর প্রভাতে ক্ষণে ক্ষণে উলুধ্বনি, শঙ্খ,কাঁসর আর ঢাকের বাদ্যর মধ্যমে কলাবউ স্নান ও দশভুজা দুর্গা মা’কে স্বপরিবারে তিথি বিহিতপূজা শুরু হয়েছে ঠাকুরগাঁওয়ের প্রতিটি মণ্ডপে মণ্ডপে।

২২ অক্টোবর রবিবার মহাঅষ্টমী তীথিতে নবপত্রিকা প্রবেশের পরই দর্পণে দেবীকে মহাস্নান করিয়ে, মন্ত্রোচ্চারণের মাধ্যমে চক্ষুদানের মধ্য দিয়ে ত্রিনয়নী দেবী দুর্গার প্রাণ প্রতিষ্ঠা করা হবে। প্রকৃতির বিভিন্ন সৃষ্টির মধ্য নয়টি গাছের ফুল, ফল, পাতা দিয়ে সব অশুদ্ধকে শোধন করে মাকে পূজা করা হবে। এছাড়াও ধূপ-ধুনো,বেল-তুলসী, আসন, বস্ত্র, নৈবেদ্য, পুষ্পমাল্য, চন্দনসহ ষোড়শ উপচার দিয়ে দেবী দুর্গাকে পূজা করবেন ভক্তরা।

শাস্ত্র মতে,অষ্ঠমী পূজার কিছুটা ভিন্নতা থাকলেও সকল পূজার অনুরুপ খাদ্য উপকরণ, পূজা উপকরণ, খাদ্য উৎসর্গ ও পোশাক পরিচ্ছেদের প্রয়োজন হয়। পূজার উপকরণ সাজিয়ে মহা অষ্টমী পূজার নির্ধারিত মন্ত্র পাঠের মাধ্যমে পূজা করা হয়। দুর্গা দেবীর ধ্যান মন্ত্রে ধ্যান করা হয়। দেবী দুর্গাসহ প্রতিমা সমূহের প্রাণ প্রতিষ্ঠা, চক্ষু দান প্রভৃতি করা হয়।

ঠাকুরগাঁও সদর উপজেলার ফাড়াবাড়ী হাট সার্বজনীন দুর্গা মন্দির, ঢোলারহাট সার্বজনীন দুর্গা মন্দির, বড়দেশ্বরী সার্বজনীন দুর্গা মন্দির, পাটিয়াডাঙ্গী সার্বজনীন দুর্গা মন্দির সহ বিভিন্ন মণ্ডপগুলোতে ঘুরে দেখা যায়, প্রতিটি মণ্ডপে দেবী দুর্গার আরাধনা আর অঞ্জলিতে ব্যস্ত পূজারী ও ভক্তরবৃন্দরা। ফাড়াবাড়ী হাট পূজার আয়োজকরা জানান, ঠাকুরগাঁও সদর উপজেলার বিভিন্ন পূজা মন্ডপে মহা অষ্টমী পূজা উপলক্ষে সন্ধ্যায় ভক্তিমূলক সংগীতানুষ্ঠান, আরতি সহ নানা অনুষ্ঠান হবে।

ঢোলারহাট সার্বজনীন দুর্গা মন্দির কমিটির সভাপতি প্রফুল্ল কুমার বর্মন বলেন, ষষ্ঠী পুজা অর্চনার মধ্য দিয়ে দূর্গা পুজো শুরু হয়েছে। তিনি বলেন আমরা এই এলাকাটি শান্তি প্রিয় এলাকা এখন পর্যন্ত কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যর পাশাপাশি আমাদের সেচ্ছাসেবক সোচ্চার রয়েছে এবং আশা করি কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটবেনা আমরা সুষ্ঠ ভাবে পুজা শেষ করতে পারেব।

ঠাকুরগাঁও সদর উপজেলার ৩ নং আকচা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ফাড়াবাড়ী হাট সার্বজনীন দুর্গা মন্দিরের প্রধান উপদেষ্টা সুব্রত কুমার বর্মন বলেন, আজকে মহা অষ্টমীর তিথির মধ্য দিয়ে আনন্দ ঘন পরিবেশে পূজা উৎযাপন করছি। কোন অপ্রতিকর ঘটনা রুখতে আইনশৃঙলার পাশা পাশি মন্দির কমিটির সেচ্ছাসেবক সোচ্ছার রয়েছে।

ঠাকুরগাঁও সদর পূজা উদযাপন কমিটর নেতারা বলেন, সকল কুচক্রী এবং অশুভ শক্তির বিরুদ্ধে ও বাংলাদেশসহ সারাবিশ্বের সকল জীবের মঙ্গল কামনা করেছি, এটাই আমাদের প্রার্থনা। তারা আরও বলেন, ‘ধর্ম যার যার উৎসব সবার’ এ শ্লোগানে ধর্মীয় সম্প্রতি বজায় রেখে আনন্দঘন পরিবেশ আমরা পুজা অর্চনা করতেছি।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ফিরোজ কবির ও রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, আমদের আইনশৃঙ্খলা বাহিনী সর্বক্ষণ টহলে রয়েছে, এবং সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য আমি নিজে প্রতিটি মণ্ডপ ঘুরে ঘুরে তদারকি করছি। তারা আরও বলেন, শারদীয় দুর্গোৎসব যেন, নির্বিঘ্নে ও আনন্দঘন পরিবেশে উৎযাপন হয় সেলক্ষ্যে আমরা আইনশৃঙ্খলা বাহিনী সদা প্রস্তুত রয়েছি।

ফটো কার্ড প্রিভিউ
রবিবার, ২২ অক্টোবর ২০২৩

মহাষ্টমীর তীথিতে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে ছড়িয়েছে দুর্গা উৎসবের আমেজ

লিংক কপি হয়েছে!