২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

নড়াইলে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ০১

জাগো ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ২৭ অক্টোবর ২০২৩

নড়াইল জেলার লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়ন দোয়া মল্লিকপুর গ্রামের ভ্যানচালকের বাকপ্রতিবন্ধী ১৪ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে একই গ্রামের মৃত শাহজাহান শেখ এর ছেলে মিটু শেখ( ৫০) কে গত বৃহস্পতিবার (২৬ অক্টোবর) গ্রেফতার করেছে লোহাগড়া থানা পুলিশ।

শুক্রবার (২৭ অক্টোবর) ভুক্তভোগীর পিতা সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

ভুক্তভোগীর পিতা জানান, গত বৃহস্পতিবার (২৬ অক্টোবর) উপজেলার দোয়া মল্লিকপুর গ্রামের মুদি দোকান্দার মিটু আমার বাক-প্রতিবন্ধী শিশু মেয়েকে পানির কলস নিয়ে দেওয়ার কথা বলে হাত ধরে টেনে দোকানের সাথে পরিত্যক্ত বাড়ির পাশে নিয়ে ধর্ষণ করে। আমার মেয়ে কান্না করছে দেখে তার কাছে কি হয়েছে জানতে চাইলে সে সম্পূর্ণ ঘটনা আমাকে খুলে বলে। পরে আমার প্রতিবন্ধী মেয়ের নিজের বক্তব্য অনুযায়ী সব কিছু শুনে লোহাগড়া থানার এসআই সুকুর ও এসআই সৈয়দ আলী অভিযুক্ত মিটু শেখকে গ্রেফতার করে।

পরে ওই শিশুকে চিকিৎসার জন্য লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসায় রাখে। পরবর্তীতে মেডিকেলের জন্য ওই শিশুকে পুলিশের হেফাজতে রাখা হয়েছে।

এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত ওসি মোঃ নাসির উদ্দীন বলেন, অভিযুক্ত মিটু শেখ কে গ্রেফতার করা হয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে।

ফটো কার্ড প্রিভিউ
শুক্রবার, ২৭ অক্টোবর ২০২৩

নড়াইলে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ০১

লিংক কপি হয়েছে!