নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার ৩ নেতাকে গ্রেফতার করেছে কোম্পানীগঞ্জ থানা পুলিশ।
জানা যায়, রোববার রাত ও সোমবার সকালে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আফতাব আহমেদ বাচ্চু, আবদুল হাই ও বসুরহাট পৌরসভার ৮নং ওয়ার্ড কাউন্সিলর এবং ওয়ার্ড বিএনপির সভাপতি নুর নবী সবুজকে তাদের বসুরহাট বাজারের ব্যবসা প্রতিষ্ঠান থেকে গ্রেফতার করা হয়।
তাদেরকে গ্রেফতারে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির আহŸায়ক নুরুল আলম সিকদার বলেন, অবিলম্বে তাদেরকে মুক্তি দেওয়া হোক।
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রণব চৌধুরী গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, তাদের ৩ জনকে পুরোনো মামলায় গ্রেফতার করা হয়েছে।
