শিক্ষার সার্বিক মানোন্নয়নের উদ্দেশ্যে পরীক্ষার্থী ও অপেক্ষাকৃত দুর্বল শিক্ষার্থীদের জন্য গৃহিত পদক্ষেপ সমন্বয় ও বাস্তবায়নে মাদারীপুরের কালকিনি উপজেলার গোপালপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও পৌর মেয়র এস এমন হানিফ এর উদ্যোগে শিক্ষক-অবিভাবক বৃন্দদের নিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (১নভেম্বর) দুপুরে উপজেলার গোপালপুর উচ্চ বিদ্যালয়ের সভা কক্ষে অনুষ্ঠিতব্য অভিভাবক সমাবেশের সভাপতিত্ব করেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরে আলম সিদ্দিক সেন্টু মাস্টার। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাদশা সরদার, মতির মোল্লা, সাবেক কমিশনার সালাউদ্দিন তালুকদার সহ অন্যান্যরা। এ সময় বক্তারা বলেন, শিক্ষার্থীদের শিক্ষা ক্ষেত্রে গুরুত্ব প্রদানের জন্য অভিভাবকদের ও অগ্রনী ভূমিকা পালন করতে হবে। শিক্ষার্থীরা পড়ালেখায় ফাকি দিচ্ছে কিনা সে দিকে লক্ষ রাখতে হবে। স্কুলে পড়ালেখার পাশাপাশি বাড়িতে পড়ালেখা করছে কিনা সে দিকে নজর দিতে হবে। এ-সময় অভিভাবক সমাবেশে অত্র স্কুলের শিক্ষকবৃন্দ ও প্রায় দুই শতাধিক অভিভাবক উপস্থিত ছিলেন।
কালকিনির গোপালপুর উচ্চ বিদ্যালয় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
