২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

মাদারীপুরে স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিবের পদত্যাগ

জাগো ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ০৩ নভেম্বর ২০২৩

মাদারীপুরের কালকিনি উপজেলা স্বেচ্ছাসেবক দল থেকে পদত্যাগ করেছেন মোঃ নাজমুল হোসেন। আজ শুক্রবার বিকেলে ভূরঘাটা প্রেসক্লাবে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তিনি এ তথ্য নিশ্চিত করেছেন। নাজমুল হোসেন কালকিনি উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
মোঃ নাজমুল হোসেন বলেন, আমি আমার পদ থেকে অব্যাহতি চেয়ে আজ শুক্রবার জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও সম্পাদক বরাবর একটি পদত্যাগপত্র জমা দিয়েছি। আমি স্বেচ্ছায় এ পদ থেকে পদত্যাগ করলাম। এবং আমি আজ থেকে বিএনপির সকল রাজনৈতিক কর্মকান্ড থেকে নিজেকে মুক্ত করলাম। এবং আমি নিজেকে বিএনপির কোন কর্মকান্ডের সাথে সম্পৃক্ত রাখতে চাইনা বলে আমি আমার পদ থেকে স্ব ইচ্ছায় পদত্যাগ করলাম।

ফটো কার্ড প্রিভিউ
শুক্রবার, ০৩ নভেম্বর ২০২৩

মাদারীপুরে স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিবের পদত্যাগ

লিংক কপি হয়েছে!