২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

নড়াইলে কমিউনিটি পুলিশিং ডে পালিত

জাগো ডেস্ক
প্রকাশিত: শনিবার, ০৪ নভেম্বর ২০২৩

‘পুলিশ জনতা ঐক্য করি,স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’ এ প্রতিপাদ্য নিয়ে  আজ নড়াইলে কমিউনিটি পুলিশিং ডে  পালন করা হয়েছে।
এ উপলক্ষে সকাল ১০টায় জেলা পুলিশের উদ্যোগে শহরের পুরাতন বাস টার্মিনাল থেকে র‌্যালি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সদর থানা চত্বরে এসে শেষ হয়।থানা চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোসা. সাদিরা খাতুন। প্রধান অতিথির বক্তব্য  রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী।এ সময় আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস,সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নিজামউদ্দিন খান নিলু, পৌরসভার মেয়র আঞ্জুমান আরা,অতিরিক্ত পুলিশ সুপার মো: আনোয়ার হোসেন,এএসপি তারেক আল মেহেদী,এএসপি দোলন মিয়া, আব্দুল হাই ডিগ্রী কলেজের অধ্যক্ষ মনিরুজ্জামান মল্লিক, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ওবাইদুর রহমান। এসময় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

 

ফটো কার্ড প্রিভিউ
শনিবার, ০৪ নভেম্বর ২০২৩

নড়াইলে কমিউনিটি পুলিশিং ডে পালিত

লিংক কপি হয়েছে!