২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

মানবতার সেবায় দৃষ্টান্ত স্থাপনে বদ্ধপরিকর লংগদু সেনা জোন

জাগো ডেস্ক
প্রকাশিত: শনিবার, ০৪ নভেম্বর ২০২৩

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার দুরছড়ি এলাকায় অসহায় দুঃস্থ পাহাড়ী বাঙ্গালী পরিবারের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষুধ বিতরণ করা হয়।

শনিবার( ৪ ই নভেম্বর) সকাল ৯টা হতে রাঙ্গামাটির লংগদু জোনের অন্তরগত দুরছড়ি এলাকায় আর্ত মানবতার সেবায় লংগদু জোনের আয়োজনে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হয়েছে।

এ সময় লংগদু জোনের আওতাধীন ২ শতাধিক পাহাড়ী ও বাঙ্গালী অসহায় দুঃস্থ মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষুধ বিতরণ করা হয়। পাশাপাশি স্থানীয় অসহায় দরিদ্রদের মাঝে চিকিৎসা অনুদান প্রদান করা হয়েছে।

এ প্রসঙ্গে জোন অধিনায়ক লে. কর্ণেল হিমেল মিয়ার নির্দেশনায় এবং রেজিমেন্টাল মেডিকেল অফিসার ক্যাপ্টেন হাসিব এর নেতৃত্বে মেডিক্যাল ক্যাম্প পরিচালিত হয়।

এ সময় উপকারভোগীরা লংগদু জোনের এই বিনামূল্যে চিকিৎসা সহায়তার ভূয়সী প্রশংসা করেন এবং জোন কমান্ডারের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ফটো কার্ড প্রিভিউ
শনিবার, ০৪ নভেম্বর ২০২৩

মানবতার সেবায় দৃষ্টান্ত স্থাপনে বদ্ধপরিকর লংগদু সেনা জোন

লিংক কপি হয়েছে!