২০ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

নড়াইলে ছাত্রদল নেতা পাপ্পুর নেতৃত্বে ১ দফা দাবিতে রাস্তা অবরোধ

জাগো ডেস্ক
প্রকাশিত: রবিবার, ০৫ নভেম্বর ২০২৩

সরকারের পদত্যাগের ১ দফা দাবীতে নড়াইলের কালিয়া উপজেলা ছাত্রদলের আহবায়ক স. ম রাকিবুজ্জামান পাপ্পুর নেতৃত্বে রাস্তা অবরোধ করে অবরোধ কর্মসূচি পালন করেছে কালিয়া উপজেলা ছাত্রদল। রবিবার ( ৫ নভেম্বর) আনুমানিক সন্ধ্যা ৬টার দিকে এ অবরোধ কর্মসূচি পালিত হয়।

জানা যায়, গত ২৮ অক্টোবর সরকার পতনের একদফা আন্দোলনে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করেছিল বিএনপি। ওইদিন সমাবেশ কর্মসূচি চলার মধ্যেই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৯ অক্টোবর সারা দেশে হরতালের ডাক দেন। পরে একদিন বিরতি দিয়ে ৩১ অক্টোবর থেকে টানা তিন দিনের অবরোধ কর্মসূচি ঘোষণা করে দলটি। টানা তিন দিনের অবরোধ কর্মসূচির শেষ দিন বৃহস্পতিবার বিকেলে আবারও দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অজ্ঞাত স্থান থেকে এক ভিডিও বার্তায় আবারও এক কর্মসূচির ঘোষণা দেন। বিএনপির ঘোষণা অনুযায়ী, ৫ ও ৬ নভেম্বর (রবিবার ও সোমবার) সড়ক, নৌ ও রেলপথে সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালিত হচ্ছে।

এরই ধারাবাহিকতায় নড়াইলের কালিয়া উপজেলার ছাত্রদলের আহবায়ক ও সাবেক নড়াইল জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক স.ম রাকিবুজ্জামান পাপ্পুর নেতৃত্বে ঢাকা – বেনাপোল সড়কে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে মিছিল ও পিকেটিং করা হয়।

এ সময়ে ছবি ধারণ করে পাপ্পু তার সামাজিক মাধ্যম ফেসবুকের ব্যক্তিগত আইডি থেকে পোস্ট করে ক্যাপশন দেন, দফা এক দাবি এক, শেখ হাসিনার পদত্যাগ। এ সময়ে তিনি আরো লেখেন, ফ্যাসিবাদী সরকার ক্ষমতা হারানোর ভয়ে পাগল প্রায় হয়ে সাধারণ মানুষের অধিকার আদায় থেকে বঞ্চিত করার লক্ষ্যে চেষ্টা করছে গ্রেফতার দমন পীড়ন করে কিন্তু মুক্তি কামী জনতা তাদের অধিকার আদায় না করে ঘরে না ফিরতে বদ্ধপরিকর আমরা মৃত্যু উপত্যকায় দাঁড়িয়ে মুক্তির স্লোগান দিয়ে ই যাবো আমাদের সর্বশেষ কর্মী টি ও সাধারণ মানুষ কে সাথে নিয়ে রাষ্ট্র মেরামতের কর্মসূচি সফল করে ফ্যাসিবাদের পতন নিশ্চিত করবে ইনশাল্লাহ,, আপনারা লক্ষ করেছেন সাধারণ মানুষ ও দেশ বাঁচানোর কর্মসূচী সর্মথন করে আমাদের কর্মসূচি সফল করছেন।’

ফটো কার্ড প্রিভিউ
রবিবার, ০৫ নভেম্বর ২০২৩

নড়াইলে ছাত্রদল নেতা পাপ্পুর নেতৃত্বে ১ দফা দাবিতে রাস্তা অবরোধ

লিংক কপি হয়েছে!