বিনামূল্যে সার ও বীজ শেখ হাসিনা সরকার ব্যাতীত কেউ দিয়েছে বলে আমার জানা নাই। জামায়াত বিএনপির সময় কৃষক সারের জন্য আবেদন করতে গিয়ে গুলি খেয়েছেন, বিদ্যুতের দাবিতে আন্দোলন করতে গিয়ে কৃষক গুলি খেয়েছেন।এ দোসরা কৃষককে হত্যা করেছে।আজ সেই কৃষকদের ভালোর জন্য শেখ হসিনা আত্ম নিয়োগ করেছেন। মাদারীপুরে কালকিনি কৃষিদপ্তরের আয়োজনে আজ রবিবার দুপুরে কালকিনি অডিটোরিয়াম হল রুমে বিনা মূল্যে উপজেলার প্রান্তিক কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন, মাদারীপুর-৩ আসনের সংসদ ও কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ড.আবদুস সোবহান গোলাপ এমপি। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার কায়েছুর রহমান, কালকিনি পৌর মেয়র এস এম হানিফ, উপজেলা আ.লীগ এর যুগ্ন-সাধারন সম্পাদক সরদার লোকমান হোসেন, কালকিনি উপজেলা প্রকৌশলী রেজাউল করিম, কালকিনি থানা ওসি নাজমূল হাসানসহ অন্যান্যরা।
“বিনামূল্যে সার ও বীজ শেখ হাসিনা সরকার বিতরণ করেছেন”
